বিশ্বাস করবে না-_ এ কথা নিশ্চিত। আল্লাহতায়ালা আদি অন্তের জ্ঞান সম্ভূত । তাই তিনি ভালো করেই জানেন যে, প্রতারক ইহুদীরা কখনোই ইমান আনবে না। সে কথাই শেষ বাক্যে বলে দেয়া হয়েছে এভাবে-__ তারা বিশ্বাস করবে না। মক্কাবাসীরা বলেছিলো, হে মোহাম্মদ! তোমার নবুয়তের পক্ষে কি কোনো সাক্ষী আছে? আমরা ইহুদী ও শ্রীষ্টানদেরকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । তারা বলেছে, তাদের কিতাবে তোমার সম্পর্কে কোনো আলোচনাই নেই। মক্কাবাসীদের এই অপমত্তব্যটির জবাব দেয়া হয়েছে আলোচ্য আয়াতে । বলা হয়েছে-_যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। অর্থাৎ ওই মিথ্যাবাদী ইহুদীরা মিথ্যা কথা বলে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এভাবে তারা হয়েছে চিরবঞ্চিত। ইমান আনলে যে জান্নাত তাদের জন্য নির্ধারণ করা হতো, সেই জান্নাতকে তারা হুতাশন। হজরত আবু হোরায়রা থেকে বিশুদ্ধ সূত্রে ইবনে মাজা এবং বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রত্যেকের জন্য দু'টি স্থান নির্ধারিত রয়েছে। একটি বেহেশতে । অপরটি দোজখে। সুতরাং যে মৃত্যুর পর দোজখে যায়, তার বেহেশতের উত্তরাধিকারী হয় বেহেশৃতীরা। তাই অন্য এক আয়াতে বলা হয়েছে-__ 'উলাইকা হুমুল ওয়ারিসুন ।' (তাহারাই সেগুলোর উত্তরাধিকারী)। বাগবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ্পাক বিশ্বাসীদেরকে দান করবেন জাহান্নামীদের জান্নাত এবং জাহান্নামীদেরকে দান করবেন বিশ্বাসীদের জাহান্নাম ৷ এটাই হচ্ছে সত্যপ্রত্যাখ্যানকারীদের চরম ব্যর্থতা । আমি বলি, আলোচ্য বাক্যটি এভাবে বিবৃত করাই ছিলো সঙ্গত __ যারা বিশ্বাস করবে না, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবে। কিন্তু এখানে কথাটি বলা হয়েছে বিপরীতভাবে__যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, তারা বিশ্বাস করবে না। ক্ষতি ও ধ্বংসকে অধিকতর গুরুত্দানের জন্য এখানে এ রকম বিপরীতধর্মী প্রকাশভঙ্গিকে বেছে নেয়া হয়েছে। সুরা আন্আ'ম £ আয়াত ২১ 25518$ 28) ইত 42 85-8৮145 2১১০1৮৭০৪৩৩০১৪৩১৪৪৪৫৬৮০ ভাসা ০৩১৮2) 5 যে ব্যক্তি আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রটনা করে অথবা তাহার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জালিমগণ সফলকাম হয় না। তাফসীরে মাযহারী/১৫৮ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।