Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আমার ব্যাখ্যাটির মধ্যেই ৷ ইলাহুন অর্থ উপাস্য । এখানে কেবল ইলাহুন উল্লেখিত হলে এ রকম অপধারণার অবকাশ থাকতো যে, আল্লাহ্‌ ব্যতীত অন্য উপাস্যও তাহলে রয়েছে। তাই ওয়াহিদ শব্দটি ইলাহ শব্দটির সঙ্গে সংযুক্ত করে (ইলাহুউ ওয়াহিদ বলে) ওই অপধারণার সম্ভাবনাটির মূলোৎপাটন করা হয়েছে। এভাবে এ কথাটি স্পষ্টরূপে ব্যক্ত করা হয়েছে যে___ আল্লাহ্‌পাকই প্রকৃত অস্তিত্ব । তার অস্তিত্বে, গুণাবলীতে এবং কার্যাবলীতে অন্য কারো কোনো অংশীদারিত্ব নেই। থাকা সম্ভবও নয়। এ রকমও হতে পারে যে, এখানে ইন্্রামা শব্দটি সীমিত অর্থবোধক শব্দ নয়। বরং এর মধ্যে শব্দটি “মা মাউসুলা' (সম্পর্কযুক্ত বিশেষ্য পদ)। আর “হুয়া' (তিনি) সর্বনামটি এখানে ওই বিশেষ্য পদের স্থলাভিষিক্ত । এভাবে 'ইন্রামা হুয়া ইলাহুউ ওয়াহিদ'__ শব্দগুলো অবিচ্ছেদ্য । এভাবে বাক্যটির মর্মার্থ দাড়াবে এ রকম-_ যিনি উপাস্য তিনি এক। তিনিই কেবল চিরন্তন ও সকল গুণাবলীর অধিকারী । সততায়, গুণে, কার্যে তার অংশীদার কেউ নয়। তিনিই অংশীবিহীন, অতুলনীয় এবং অপ্রতিদন্ী উপাস্য । অতএব, তোমরা আল্লাহতায়ালার আলোর নারে রেসিরল খর রাজ: সে সকল কথা আমি বলি না। আমি সাক্ষ্য প্রদান করি আল্লাহ্‌পাকের নিরঙ্কুশ এককত্ের। শেষে বলা হয়েছে ___“ওয়া ইন্্রানি বারিউম মিম্মা তৃশরিকুন' (এবং তোমরা যে শরীক করো তা থেকে আমি নির্লিপ্ত । এখানে 'মিম্মা' শব্দটির “মা' যদি “মা মাউসুলা' (সম্পর্কযুক্ত বিশেষ্য পদ) হয় তবে আলোচ্য কথাটির অর্থ হবে-_ তোমরা যে প্রতিমাগুলোকে উপাস্য নির্ধারণ করে আল্লাহপাকের সঙ্গে শিরিক করে চলেছো, সেগুলো থেকে আমি বিমুখ । আর “মিম্া' শব্দটির 'মা'___'মায়ে মাসদারিয়াহ্‌* হলে মা তাশকুরুন কথাটির অর্থ দাড়াবে__ তোমরা আল্লাহ্‌র সঙ্গে শিরিক করো । তাই আমি তোমাদের প্রতি অপ্রসন্ন, নির্লিপ্ত । আলোচ্য আয়াতদ্বয়ের শেষটিতে বলা হয়েছে__ “আল্লাজিনা আতাইনাহুমূল কিতাব । এ কথার অর্থ, যাদেরকে আমি আসমানী কিতাব দিয়েছি। অর্থাৎ তাওরাত ও ইনজিল দিয়েছি। “ইয়ারিফুনাহ'__অর্থ, তারা রসুল মোহাম্মদ স.কে চেনে। তারা তওরাত ও ইঞ্জিল পাঠ করে । ওই কিতাবসমূহে রসুল স. এর অবয়ব সম্পর্কিত বর্ণনা, বৈশিষ্ট্যাবলী ও স্বভাবচরিত্রের সুস্পষ্ট বিবরণ রয়েছে। ইহুদী ও স্বীষ্টানেরা সেগুলো পাঠ করে। তাই রসুল স. কে চিনতে তাদের এতটুকুও অসুবিধে হয় না। তাদের রসুল পরিচিতির দৃষ্টান্ত দেয়া হয়েছে এভাবে__ 'কামা ইয়ারিফুনা আব্নাআহুম (যে রূপ চেনে তাদের সম্তানদেরকে)। এরপর বলা হয়েছে-_ “আল্লাজিনা খসিরু আনফুসাহুম ফাহুম লা ইউ'মিনুন' (যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা বিশ্বাস করবে না)। এ কথার অর্থ, তারা বিদ্বেষবশতঃ তওরাত ও ইঞ্জিলে বর্ণিত রসুল স, সম্পর্কিত বিবরণাদি গোপন করেছে। এভাবে প্রতারণা, আত্মন্তরিতা, অবাধ্যতা, ও আত্মজত্যাচারের মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে । তাই তারা রসুল স. এর রেসালাতকে যে তাফসীরে মাযহারী/১৫৭ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।