মোহাম্মদ বিন কা'ব কারাজী বলেছেন, যার কাছে কোরআন মজীদ পৌছেছে, সে যেনো রসুল স. এর সঙ্গে সাক্ষাৎ করেছে এবং তার নিকট থেকে কোরআন শুনেছে। এরপর পুনরায় অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন করা হয়েছে এইভাবে-__ 'আইন্নাকুম লা তাশৃহাদুনা আন্না মাআল্লাহি আলিহাতান উথ্রা' (তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ্র সঙ্গে অন্য উপাস্যও আছে?)। এ কথার অর্থ, হে মক্কাবাসী, তোমাদের সম্মুখে জ্ঞান ও কোরআন (আক্লি ও নক্লি) প্রমাণ প্রতিষ্ঠা করা হ্য়ছে। অথচ বিস্ময়ের ব্যাপার এই যে, এতদসত্তেও তোমরা বিবেকবর্জিত, মূঢ়। তাই তোমরা এখনও ধারণা করে চলেছো যে, আল্লাহ্ ব্যতীত অন্য উপাস্য থাকা সম্ভব । কেনো? আলোচ্য বাক্যটির মাধ্যমে প্রতীয়মান হয় যে, মক্কাবাসীরা আল্লাহ্র এককত্ব সম্পর্কে সাক্ষ্য চেয়েছিলো । এমতাবস্থায় আয়াতের মর্মার্থ দাড়াবে এ রকম-__ আল্লাহপাক স্বয়ং তার এককত্বের সাক্ষী । তার এককত্বের বিষয়টি সুপ্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত। তদুপরি অবতীর্ণ করা হয়েছে কোরআন-_ যা একটি প্রত্যক্ষগোচর মোজেজা। এই সাক্ষ্যটি একটি সর্ববৃহৎ সাক্ষ্য । অথচ হে মক্কাবাসী, এই অনন্য চাও। কেনো? -_এভাবে বিম্ময়বোধক প্রশ্ন প্রক্ষেপণের মাধ্যমে মককাবাসীদের প্রশ্ন ও অপবিত্র ধারণার প্রতিবাদ করা হয়েছে। আমি বলি, সম্ভবত মক্কাবাসীরা তৌহিদী নয়, রেসালাতের সাক্ষ্য সম্পর্কে আলোচনা করেছিলো । কেননা রেসালাতের সাক্ষ্যের জন্য তৌহিদের সাক্ষ্য অত্যাবশ্যক । কিন্ত তৌহিদের সাক্ষ্যের জন্য রেসালাতের সাক্ষ্য অত্যাবশ্যক নয়। এরপর বলা হয়েছে_-- কুল লা আশ্হাদু' (বেল, আমি সেই সাক্ষ্য দেই না)। এ কথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! সাক্ষ্য সন্ধানী মন্কার জনতাকে জানিয়ে দিন উপাস্য নির্ধারণ সম্পর্কে তোমাদের দোদুল্যচিত্ততা ও শিরিকদুষ্টতাকে আমি সমর্থন করি না। আমি কিছুতেই তোমাদের বিকৃত বিশ্বাসের স্বপক্ষ নই। এরপর এরশাদ হয়েছে__ “কুল ইন্নামা হুয়া ইলাইউ ওয়াহিদুউ ওয়া ইনানী বারিউম মিম্মা তুশরিকুন' (বলো তিনি একক উপাস্য এবং তোমরা যে শরীক করো তা থেকে তিনি নির্লিপ্ত) । এ কথার অর্থ__ উপাস্য হিসেবে, সষ্টা হিসেবে, চিরন্তন সত্তা হিসেবে, জীবনপোকরণ প্রদাতা হিসেবে, অপ্রতিদন্ী ক্ষমতার অধিকারী হিসেবে, সকল গুণে গুণান্বিত হিসেবে, পূর্ণতা ও পবিত্রতার অধীশ্বর হিসেবে তিনি একক। তার এই অতুলনীয় এককত্বে ও বৈশিষ্ট্যে অন্য কেউই অংশীদার নয়। অন্য কারো আকৃতি, প্রকৃতি, সম্পৃক্তি থেকে তিনি পবিত্র । অন্যের শারীরিক, আত্মিক, স্থানগত, সংখ্যাগত, ধারণাগত অংশগ্রহণ থেকে তিনি মুক্ত । আমার এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এ প্রশ্রটি উ্থাপিত হতে পারে যে, আল্লাহ্পাকের সত্তা তো অতি অবশ্যই অতুলনীয় এককত্মণ্তিত। অথচ এখানে ৰলা হয়েছে ইলাহুউ ওয়াহিদ (তিনি একক আল্লাহ)। এ রকম বলার কারণ কী? এখানে কেবল 'ইলাহুন' বললেই তো চলতো । এ রকম প্রশ্রের উত্তর রয়েছে তাফসীরে মাযহারী/১৫৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।