সম্পর্কিত। এভাবে কথা দু'টির সম্মিলিত সম্বোধনকৃতরা হবে ওই সকল মানুষ ও জ্বিন, যারা কোরআন অবতীর্ণ হওয়ার সময় উপস্থিত ছিলো অথবা যারা পৃথিবীতে আগমন করবে কিয়ামত পর্যন্ত । নবী ও রসুলগণের আবশ্যিক কর্তব্য হচ্ছে অনুগতদেরকে সুসংবাদ প্রদান এবং অবাধ্যদেরকে সতর্ককরণ। কিন্তু এখানে কেবল সতর্ককরণ কথাটিই উল্লেখ করা হয়েছে। এ রকম করা হয়েছে প্রসঙ্গ ও প্রেক্ষিতে কারণে ৷ এ রকমও হতে পারে যে, সতর্ককরণ বা ভয় প্রদর্শন ধর্ম প্রচারের ক্ষেত্রে অধিকতর ফলদায়ক। তীতি প্রদর্শনের মাধ্যমে কেউ উপকৃত না হলে সুসংবাদের মাধ্যমে তার উপকার লাভের সম্ভাবনা বৃথা । কারণ এ কথা সর্ববাদীসম্মত যে, ক্ষতি থেকে রক্ষা পাওয়া উপকারপ্রান্তি অপেক্ষা অধিক গুরুতৃপূর্ণ ৷ হজরত আবদুল্লাহ্ বিন আমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. আজ্ঞা করেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও তা অন্যের নিকটে পৌছে দাও । বনী ইসরাইলদের বিবরণসমূহও প্রচার করতে পারো । এতে সংকীর্ণতার কোনো কারণ নেই যেদি তা হাদিস শরীফের অনুকূল হয়) । যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে মিথ্যা সংযোগ করে, সে যেনো তার আশ্রয় নির্বাচন করে নরকে । বোখারী, মুসলিম । হাদিসে উল্লেখিত বনী ইসরাইলদের বিবরণ অর্থ ওই সকল বনী ইসরাইলদের বিবরণ, যারা বিশুদ্ধ অন্তঃকরণে ইসলাম গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য যে মিথ্যাবাদী বনী ইসরাইলদের বিবরণের কোনোই মূল্য নেই। হজরত সামুর বিন জুনদুব এবং হজরত মুগিরা বিন শো'বা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি জেনেশুনে আমার কথা হিসেবে কোনো মিথ্যা কথা বর্ণনা করে__ সে অবশ্যই মিথ্যাবাদী ॥ মুসলিম । হজরত ইবনে মাসউদ বর্ণনা করেছেন, রসুল স. নির্দেশ করেছেন, আল্লাহপাক তার ওই বান্দার মস্তক চিরসবুজ করে দিবেন, বিশেষ সম্মানে ভূষিত করবেন __ যে আমার কথা শুনে স্মৃতিবদ্ধ করলো, অনুধাবন করলো এবং অন্যের নিকট প্রচার করলো । এমনও হতে পারে, যে পৌছায়, তার চেয়ে যার নিকট পৌছানো হয়, সে-ই অধিকতর বিচক্ষণ । তিনটি বিষয়ে বিশ্বাসীদের অন্তরে সন্কীর্ণতা থাকা অনুচিত । ১. একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ্পাকের উপাসনা করা। ২.মানুষের কল্যাণাকাজ্বী হওয়া৷ ৩. বিশ্বাসীদের সঙ্গে সংঘবদ্ধ থাকা । এ কথাটি সন্দেহাতীত যে, তাদের আহবান পরে আগমনকারীদেরকে পরিবেষ্টন করে রাখে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম শাফেয়ী ও ইমাম বায়হাকী । আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা এবং দারেমী হাদিসটি বর্ণনা করেছেন হজরত জায়েদ বিন সাবেত থেকে৷ কিন্ত্ তিরমিজি ও আবু দাউদের বর্ণনায় “তিনটি বিষয়ে বিশ্বাসীদের অন্তরে সঙ্কীর্ণতা থাকা অনুচিত'__ কথাটি নেই। তাফসীরে মাযহারী/১৫৫ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।