এই সাক্ষ্য দাও যে, আল্লাহের সহিত অন্য ইলাহ্ও আছে?' বল, 'আমি সে সাক্ষ্য দেই না;' বল, তিনি একক ইলাহ্ এবং তোমরা যে শরীক কর তাহা হইতে আমি নির্লিপ্ত ।" 0 যাহাদিগকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেইরূপ চিনে যেরূপ চিনে তাহাদিগের সন্তানগণকে; যাহারা নিজেরাই নিজদিগের ক্ষতি করিয়াছে! তাহারা বিশ্বাস করিবে না। এরশাদ হয়েছে -_- “কুল আইয়্যু শায়্যিন আক্বারু শাহাদাহ্' (বলো সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ কী?)। প্রতিটি অস্তিতৃশীল বস্তরকে বলা হয় *শাই'। সুরা বাকারায় এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এখানে "শাই' অর্থ বন্ত। আকবর অর্থ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব বা অস্তিতব ৷ কথাটির মর্মার্থ হচ্ছে__ কোন সাক্ষীর সাক্ষ্য আল্লাহ্র সাক্ষ্য অপেক্ষা শ্রেষ্ঠ? প্রশ্রটি করা হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারী জনতাকে । এর উত্তরের অপেক্ষা না করে আল্লাহপাক তার প্রিয় রসুলকে পরক্ষণেই এই নির্দেশটি প্রদান করেছেন-___ “কুলিল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম” (বলো আল্লাহ্ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী)। এখানে আল্লাহই উদ্দেশ্য এবং বিশেষ কারণবশতঃ এখানে বিধেয়টি লুপ্ত হয়েছে। আর কুলিল্লাহ্র পরে উল্লেখিত শাহীদুন বিধেয়টির আগে "হুয়া একটি অনুক্ত উদ্দেশ্য হিসেবে বিদ্যমান। অথবা উদ্দেশ্য আল্লাহ্ এবং বিধেয় শাহীদুন ৷ আর সম্পূর্ণ বাক্যটিই কুল শব্দটির মাফউল বা কর্ম। এখানে আল্লাহ্ যখন সাক্ষী, তখন তিনি নিজেই বড়ো সাক্ষী । এ রকমও হতে পারে যে, এখানে *শাই' শব্দটির অর্থ মাশহুদ ( যে সাক্ষ্য দেয়া হচ্ছে) এবং শাহাদাত অর্থ সাক্ষ্য দেয়া। যদি তাই হয় তবে বাক্যটির অর্থ দাড়াবে এ রকম-_ আমার রেসালাত সঠিক কি না সে সম্পর্কে সাক্ষী স্বয়ং আল্লাহ্ । আর আল্লাহপাক অপেক্ষা শ্রেষ্ঠ সাক্ষী কে? সেই আল্লাহই যখন মোজেজার মাধ্যমে আমার রেসালাতের সাক্ষ্য দিচ্ছেন তখন আমার রেসালাত নিশ্চয়ই সত্য। এই ব্যাখ্যাটির জন্য বৃথা কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। এখানে আল্লাহ্র সাক্ষ্য অর্থ ওই মোজেজা সমূহ যা তিনি তার প্রিয় রসুলকে প্রদান করেছেন। আর ওই মোজেজাসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোজেজা হচ্ছে মহা-গ্রন্থ আল কোরাআন। তাই পরক্ষণে বলা হয়েছে__ ওয়া উহিয়্যা ইলাইয়্যা হাজাল কুরআনু লিউনজিরাকৃমবিহি ওয়ামান বালাগা (এবং এই কোরআন আমার নিকট অবতীর্ণ হয়েছে যেনো তোমাদেরকে__ যার নিকট এটা পৌছুবে__ তাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি)। এর অর্থ__ হে প্রিয় রসুল! আপনি বলুন, হে অর্বাচীন জনতা! তোমরা যদি আল্লাহ্র এককত্ে এবং আমার রেসালাতে বিশ্বাস স্থাপন না করো, তবে আমি এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ্র শাস্তি সম্পর্কে সতর্ক করতে থাকবো । এখানে “কুম' শব্দটির মাধ্যমে সম্বোধন করা হয়েছে মক্কাবাসীদেরকে । মানবালাগা (সতর্ক করি) কথাটি কুম শব্দটির সঙ্গে তাফসীরে মাযহারী/১৫৪ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।