থাকে, শাস্তি অপসারণ এবং বেহেশতে অনুপ্রবেশের মধ্যে আরেকটি স্তর বা অধ্যায় রয়েছে! পরের আয়াতে বলা হয়েছে__ "ওয়া ই'ইয়াম সাস্কাল্পহু বিদুর্রীন ফালা কাশিফালাহু ইল্লাহুয়া' (আল্লাহ্ তোমাকে ক্রেশ দান করলে-_- তিনি ব্যতীত তা মোচনকারী আর কেউ নেই)। এখানে “দুররুন' শব্দটির অর্থ কঠিন দারিদ্র, পীড়া অথবা শান্তি । আর “ফালা কাশিফা' কথাটির মাধ্যমে বলা হয়েছে__ ওই কঠিন ক্লেশ মোচন করার ক্ষমতা কারো হবে না। অর্থাৎ আল্লাহ্র পক্ষ থেকে প্রেরিত ক্রেশ আল্লাহ্ ব্যতীত অন্য কেউ দূর করতে সক্ষম নয়। যদি এ রকম না হতো, তবে আল্লাহপাক যে সীমাহীন ক্ষমতার অধিকারী, সে কথা প্রমাণিত হতো না। কারণ নিশ্চয় আল্লাহপাক সকল দোষক্রটি, দুর্বলতা ও অপারগতা থেকে পবিত্র । এরপর বলা হয়েছে “ওয়া ইইয়্যাম সাস্কা বিখইরিন ফাহুয়া আ'লা কুল্লি শাইইন কৃদির' (আর তিনি তোমার কল্যাণ করলে তবে তিনিই তো সর্ব বিষয়ে শক্তিমান)। এ কথার অর্থ বিভ্তবৈভব, শারীরিক সুস্থতা ইত্যাকার সকল কল্যাণ আল্লাহতায়ালার আয়ত্তে। তিনিই সকল কল্যাণকে অবশিষ্ট রাখেন, প্রতিষ্ঠিত করেন অথবা দূর করে দেন। তিনি যদি কাউকে কোনো কল্যাণ দান করেন, তবে তা অপসারণ করার ক্ষমতা অন্য কারো নেই। স্বসূত্রে বাগবীর বর্ণনায় রয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, পারস্যরাজ কেস্রা উপটৌকন হিসেবে রসুল স.কে একটি খচ্চর প্রেরণ করলেন। তিনি স. খচ্চরটির লাগাম ধরে তার উপর আরোহণ করলেন। আমাকেও বসিয়ে নিলেন তার পশ্চাতে । এভাবে কিছু পথ অতিক্রম করার পর তিনি স. বললেন, বৎস! আমি বললাম হে আল্লাহ্র রসুল! আজ্ঞা প্রতিপালনে আমি প্রস্তত। তিনি স. বললেন, তৃমি যথাযথভাবে আল্লাহ্র নির্দেশ প্রতিপালন কোরো, আল্লাহ্ তোমাকে রক্ষা করবেন। এ রকম যথাআনুগত্য তোমাকে আল্লাহ্র নৈকট্যভাজন করবে । সুখের সময় আল্লাহ্কে বিস্মৃত হয়ো না। তাহলে দুঃখের সময়ে আল্লাহ্ তোমাকেও বিস্মৃত হবেন না। বিপদে তিনিই ত্রাতা। যদি কিছু চাইতে হয়, তবে তার নিকটেই চেয়ো। সাহায্যের প্রয়োজন পড়লে তার সকাশেই সাহায্যপ্রার্থী হয়ো। আল্লাহ্র নির্ধারণ অনুসারেই সকল কিছু সংঘটিত হয়। তার সিদ্ধান্তের বিরুদ্ধে সকল সৃষ্টি সম্মিলিতভাবে চেষ্টা করলেও তোমার কোনো উপকার করতে পারবে না। তেমনি পৃথিবীর সকলে মিলে চেষ্টা চালালেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি তা আল্লাহ্র সিদ্ধান্তবিরোধী হয়। অতএব তুমি সংকটে পতিত হলে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ধৈর্য ধারণ কোরো এবং পুণ্য কর্মে নিয়োজিত থেকো । পুণ্যকর্ম সম্পাদনে সক্ষম না হলেও ধৈর্যচ্যত হয়ো না। অপছন্দনীয় পরিস্থিতিতে ধৈর্য ধারণ বড়ই উত্তম। এ কথাটিও জেনৈ রেখো যে, ধৈর্যের পরে আসে সাহায্য । সংকীর্ণতার পরে আসে প্রশস্ততা এবং সহজতা আসে কাঠিন্যের পরে । আহমদ ও তিরমিজি হাদিসটিকে উত্তম ও বিশুদ্ধ আখ্যা দিয়েছেন। তিরমিজির বিবরণটি সংক্ষিপ্ত। সেখানে দৃঢ় বিশ্বাসের সঙ্গে ধৈর্য ধারণ কোরো, পুণ্যকর্মে নিয়োজিত থেকো-_ এ ধরনের কথাগুলো নেই। তাফসীরে মাযহারী/১৫২ ূ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।