সুরা আন্আ"ম £ আয়াত ১৬, ১৭, ১৮ ১৮১৮১ ১15517০0১6৮ প ঈত্তি সতত তত চুপি ২৪০৬৮৮৯০৯৭1 ৬১০ ০০৪৮ ৩৩ ৬৪০৮4০০১০৮০ 1] পর্ব গত প্র ১পাঠ ৯০ ০৪) ০১৫১5 পা ২4০৮১০৩০৭৫৬ ৮০১1০০৪৪১৮০৪4/৪এ /?%৫%৮:1) ৫ 9. পারনি পা পাঠিত ডি ৫5555 ০৮৯৯০ ৮১১৩৩ 59/501%42০2৬0 ৫০ [7 “সেই দিন যাহাকে উহা! হইতে রক্ষা করা হইবে তাহার প্রতি তিনি তো দয়া করিবেন এবং ইহাই স্পষ্ট সফলতা ।' 5 আল্লাহ্ তোমাকে ক্রেশ দান করিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই; আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনিই তো সর্ব বিষয়ে শক্তিমান । 7) তিনি আপন দাসদিগের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, জ্ঞাতা। আলোচ্য আয়াতত্রয়ের প্রথমটিতে বলা হয়েছে__ “মাই ইউস্রাফ আ'নহু ইয়াওমাইজিন ফাকুদ্ রহিমাহু' (সেই দিন যাকে উহা হতে রক্ষা করা হবে তার প্রতি তিনি তো দয়া করবেন)। এ কথার অর্থ, সেই ভয়াবহ পুনরুখান দিবসে আল্লাহ্র আযাব থেকে রক্ষা পাবে কেবল সে-ই-_ যার প্রতি বর্ষিত হবে আল্লাহ্পাকের রহমত । অতএব যার উপর থেকে আযাব সরিয়ে দেয়া হবে তার প্রতি আল্লাহ্র হক আদায় করা অত্যাবশ্যক হবে না কেনো? এখানে ইয়াওমা ইজিন' শব্দটি প্রতিষ্ঠিত হয়েছে 'জবরে'র উপর কারী আসেম এবং কারী ইয়াকুব “ইউস্রাফ' শব্দটিকে পড়েছেন “ইউস্রিফ ।" এ রকম পড়লে আযাব হবে কর্ম এবং মনে করতে হবে এর কর্তা আল্লাহ্ শব্দটি এখানে অনুক্ত রয়েছে। কিন্ত প্রসিদ্ধ ক্রোত হচ্ছে ইউস্রাফ-__ যার ফায়েল বা কর্তা হচ্ছে আযাব । “ওয়া জালিকাল ফাউযুল মুবীন' (এটা স্পষ্ট সফলতা)। কামুস গ্রন্থে রয়েছে, ফাউযুল অর্থ মুক্তি, সফলতা, ধ্বংস। কিন্তু এখানে ধ্বংস অর্থটি কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ, তা বাক্যের পূর্বাপর বর্ণনার পরিপন্থী । আবার এর অর্থ যে পরিত্রাণ__ সে কথাও বলা যায় না। কেননা আযাব সরে যাওয়ার অর্থই মুক্তি। তাই এখানে শব্দটির অর্থ মুক্তি করা হলে তা হবে পুনরুক্তির দোষে দুষ্ট । সুতরাং এখানে ফাউযুন শব্দটির অর্থ হবে সফলতা । এ রকম অর্থের মাধ্যমে এ কথাটিও স্পষ্ট হয়ে যায় যে, শাস্তি অপসারিত হলেই জান্নাতে প্রবেশ হয়ে পড়ে অত্যাবশ্যক ৷ অর্থাৎ এ রকম কিছুতেই হতে পারে না যে-_ কারো উপর থেকে শাস্তি অপসারণ করা হলো, অথচ সে বেহেশতে প্রবেশ করলো না। এই ব্যাখ্যাটির দ্বারা মোতাজিলাদের মতবাদটিও ভুল প্রমাণিত হলো। তারা বলে রঃ তাফসীরে ১৫১ |, ও|100118,0] ও সন!
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।