রষ্টা- যিনি চিরবিদ্যমান। “ফাতির' শব্দটি এখানে ইজাফাতে মা" নুবীয়্যা। অর্থগত সম্বন্ধ নির্দেশক । ফাতির কর্তা এবং আসমান ও জমিন হচ্ছে কর্ম । তাই বাক্যটির অর্থ হবে__আকাশ ও পৃথিবীর সুষ্টা। এরপর বলা হয়েছে__ “ওয়াহুয়া ইউত্ই"মু ওয়ালা ইউভ্আ*মু' (তিনিই জীবিকা দান করেন কিন্তু তাকে কেউ জীবিকা দান করে না। এখানে “তোআম' অর্থ জীবিকা বা জীবনোপকরণ। (খাদ্য বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় বস্তু)। অন্য সকল প্রয়োজনের মধ্যে খাদ্য বস্তর প্রয়োজনই সর্বাধিক । তাই এখানে রিজিক না বলে বলা হয়েছে তোআ'ম। কতিপয় সত্যপ্রত্যাখ্যানকারী রসুল স.কে প্রচলিত ধর্মমত গ্রহণের পরামর্শ দিয়েছিলো । তাদের সেই অসৎ পরামর্শের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে পরবর্তী বাক্যটি__ “কুল ইন্নি উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলামা' (এবং বলুন আমি আদিষ্ট হয়েছি যেনো আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হই) এ কথার মাধ্যমে প্রতীয়মান হয় যে, সকল মানুষের মধ্যে রসুল স. ই সর্বপ্রথম ইসলাম গ্রহণের নির্দেশপ্রাপ্ত হয়েছিলেন । এরপরের বাক্যটি এ রকম- _“ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকীন'__ এ কথার অর্থ, (আমাকে এ রকমও নির্দেশ দেয়া হয়েছে যে) “তুমি অংশীবাদিদের অন্তর্ভুক্ত হয়ো না। “ক্লা' শব্দটি এখানে উহ্য রয়েছে। ওই উহ্য শব্দটিসহ বাক্যটির প্রকৃত অর্থ হবে_ _কম্মিনকালেও তুমি অংশীবাদিদের অন্তর্ভুক্ত হয়ো না। (ক্লা লা তাকুনান্না মিনাল মুশরিকিন)। প্রভুপালকের অবাধ্যতা করি তবে আমি ভয় করি যে, মহাদিনের শাস্তি আমার উপর আপতিত হবে ।' এখানে মহাদিন অর্থ কিয়ামতের দিন৷ আয়াতটির বক্তব্য বিষয় হচ্ছে__ আমি ওই মহাদিবসের কথা স্মরণ করে ভীত ও চিত্তিত। এটা নিশ্চিত যে, আমি যদি আমার প্রভুর অবাধ্য হই, অন্য কোনো কিছুকে উপাস্য নির্ধারণ করি__ তবে ওই ভয়াবহ দিবসে আল্লাহ্পাক নিশ্চয়ই শাস্তি দান করবেন । এভাবে আয়াতটির মাধ্যমে কাফেরদের কিয়ামতের প্রতি অবিশ্বাসকে মিথ্যা প্রমাণ করা হয়েছে। সেই সঙ্গে এই ইঙ্গিতটি দেয়া হয়েছে যে, অবিশ্বাস ও অবাধ্যতার কারণে তোমরা শাস্তির উপযোগী হয়েছো ৷ তাই তোমাদের জন্য শাস্তি অবধারিত । এখানে “আজাবা ইয়াওমিন' (মহাদিনের শাস্তি) কথাটি 'আখাফু' (আমি ভয় করি) এর কর্ম। “আখাফু' শব্দটি “ইন্আ"সাইতু রব্বি' (যদি আমার প্রভুপালকের অবাধ্যতা করি) কথাটির শর্তপূরক নয়। এখানে শর্তপূরক কথাটি রয়েছে অনুক্ত । অর্থাৎ শর্তপূরক রীতিতে ব্যবহৃত হলেও কথাটি মূলতঃ শর্তপুরক নয়। সুতরাং অনুক্ত বিষয়ের আলোচনা নিষ্প্রয়োজন। তাফসীরে মাযহারী/১৫০ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।