সপ্তম পারা সুরা মায়িদা £ আয়াত ৮৩ এ )৬৪))৮- ৮১৩।৩৮৩০৮৭২৪০9614105 0৮958 ৭:৬3/5৩-465765৩258৬1৩5255 0) রসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে তখন তাহারা যে-সত্য উপলব্ধি করে তাহার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রুবিগলিত দেখিবে। তাহারা বলে, 'হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস করিয়াছি; সুতরাং তুমি আমাদিগকে সাক্ষ্য-বহদিগের তালিকাভুক্ত কর। হজরত সাঈদ বিন যোবায়ের রা. থেকে ইবনে জারীর এবং ইবনে আবী হাতেম লিখেছেন, আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী তার এক প্রবীণ সভাসদ ফাল্লাসের নেতৃত্বে একটি দল রসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে প্রেরণ করেছিলেন। রসুল পাক স. তাদেরকে সুরা ইয়াসিন পাঠ করে শুনিয়েছিলেন। আল্লাহ্পাকের পবিত্র বাণীর হৃদয়হারক আবৃত্তি শুনে কেঁদে ফেলেছিলেন ফাল্লাস ও তার সঙ্গীরা । এই আয়াত অবতীর্ণ হয়েছে তাদেরকে লক্ষ্য করেই। হজরত আবদুল্লাহ বিন যোবায়ের রা. থেকে নাসাঈ কর্তৃক বর্ণিত হয়েছে, নাজ্জাশী এবং তার সঙ্গীদেরকে লক্ষ্য করে এই আয়াত অবতীর্ণ হয়েছে। তিবরানীও এ রকম বর্ণনা করেছেন। তবে তার বর্ণনা কিছুটা বিস্তৃত। আমি বলি, কেবল নাজ্জাশী অথবা নাজ্জাশীর দল সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়েছে__ এ রকম বলা ঠিক নয়। কারণ, বিশেষ কোনো ব্যক্তি বা দলকে উপলক্ষ করে আয়াত অবতীর্ণ হলেও আয়াতের উদ্দেশ্য থাকে ব্যাপক। তাই সাধারণভাবে আয়াতের মধ্যে আল্লাহ্র পাক-পকিভ্র বাণী শুনে যারা ক্রন্দন করে তাদের সকলকেই এই আয়াতের উপলক্ষ মনে করা যেতে পারে। : তাফসীরে মাযহারী/১৫ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।