তারা আল্লাহ্র সঙ্গে শিরিক করার জন্য নিজেই নিজেদের ক্ষতি করেছে। নষ্ট করে দিয়েছে আখেরাতে আল্লাহ্র রহমত প্রাপ্তির যোগ্যতাকে ৷ তাই পৃথিবীতে তারা যে রহমত লাভ করছিলো, সে রহমত লাভের যোগ্যতা তারা হারিয়ে ফেলবে । সে যোগ্যতা হচ্ছে প্রশান্ত স্বভাব ও পরিশুদ্ধ জ্ঞান । ফাহুম লা ইউ'মিনুন (তারা বিশ্বাস করবে না)। বাক্যটির প্রথমে “ফা' অক্ষরটির স্থাপনের মাধ্যমে এ কথাই প্রতীয়মান হয় যে, যারা চির অবিশ্বাসী তারা কম্মিনকালেও ইমান আনবে না। পরিপূর্ণ ও অসীম জ্ঞানের কারণে আল্লাহপাক এ কথা সুস্পষ্টরূপে অবগত । তাই তিনি বলেছেন, তারা বিশ্বাস করবে না। “'আল্লাজিনা খসিরু' (যারা নিজেই নিজেদের ক্ষতি করেছে) __- এ কথাটির পূর্বে "ওয়াও আতেফাহ্* বা সংযোজক অব্যয় (এবং) উল্লেখ থাকলে পূর্বের বাক্য 'লা রইবা ফি' (কোনোই সন্দেহ নেই) এর সঙ্গে সংযোগ ঘটতো। কিন্তু এ রকম সংযোজন ঘটালে আরেকটি প্রশ্ন উত্থাপিত হওয়ার সুযোগ থাকতো যে, কিয়ামত যদি সন্দেহাতীত কোনো বিষয় হয় তবে অবিশ্বাসীরা এ ব্যাপারে সন্দেহ করবে কেনো? এর জবাবে বলা যেতে পারে যে, কিয়ামত নয়__ কিয়ামতের উপর ইমান না থাকাই কাফেরদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ । এ রকমও বলা যেতে পারে যে, 'আল্লাজিনা” শব্দটি এখানে একটি অনুক্ত ও মন্দ ক্রিয়ার কর্ম। হজরত আবু উমামা কর্তৃক বর্ণিত হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আল্লাহ্পাকের রহমত সর্বসাধারণের জন্য। কিন্তু কাফেরেরা ইমানবিহীন হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বলে সেই রহমত থেকে বঞ্চিত হবে । রসুল স. আজ্ঞা করেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি আল্লাহ্র নিকট থেকে পালিয়ে বেড়ায়__ যেমন উদ্রান্ত উট পালিয়ে বেড়ায় তার মালিকের নিকট থেকে । বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন তিবরানী ও হাকেম। এর পরের আয়াতে (১৩) বলা হয়েছে__ “ওয়ালাহু মা সাকানা ফিল্লাইলি ওয়ান নাহার' (রাত্রি ও দিবসে যা কিছু থাকে তা তারই)। এখানে উল্লেখিত সাকানা শব্দটি গঠিত হয়েছে সুকনা থেকে । শব্দটির পরে সাধারণতঃ আসে স্থানবাচক কোনো কথা । যেমন__ ফিল বাইত, ফিল মাসজিদ ইত্যাদি। কিন্তু এখানে স্থানের পরিবর্তে উল্লেখ করা হয়েছে সময়কে । রাত্রি ও দিবসকে । প্রশস্ততা ও ব্যাপকতা বুঝানোর জন্যই এ রকম বলা হয়েছে। অর্থাৎ সময়কে এখানে করা হয়েছে স্থানের স্থলাভিষিক্ত । উদ্দেশ্য এ কথাটি বলা যে, স্থানের মতো সময়ও শান্তিপ্রদায়ক হতে পারে। অন্য আয়াতেও এ দৃষ্টান্ত রয়েছে। যেমন__ “সাকান্তুম ফি মাসাকিনাল্লাজিনা জলামু আনফুসাহুম', __ এখানে ফি-এর পরে স্থানের উল্লেখ এসেছে। “মা সাকানা ফিল্লাইলি ওয়ান্নাহার'__ এই বাক্যাংশটির মা ছারা নির্দেশ করা হয়েছে ওই সকল বস্তুকে যেগুলোর উপর দিবস রজনী আবর্তিত হয়। সুকুনুন তাফসীরে মাযহারী/১৪৮ ূ ॥11.011100119.00
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।