আন্রাহ্পাকের এ সকল রহমত লাভ করে । কিন্তু আখেরাতের নেয়ামত ও রহমত সম্পৃক্ত কেবল আল্লাহ্র এককত বিশ্বাস, নবী-রসুল, আসমানী কিতাব, আখেরাত সম্পকীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞান, মৃত্যু, মৃত্যোত্তর জীবন, পুনরুথান ইত্যাদির সঙ্গে। এর পরিণামে রয়েছে জান্নাত এবং আন্নাহ্পাকের দীদার। এই প্রকৃতির রহমত পেয়ে থাকেন কেবল বিশ্বাসবান ও বিশ্বাসবতীরা । এই রহমতই যে প্রকৃত রহমত, বর্ণিত হাদিসে সে কথাই বুঝিয়ে দেয়া হয়েছে। আয়াতের পরবর্তী বাক্যেও বিষয়টি পরিষ্কার করে দেয়া হয়েছে এভাবে___কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন, এতে কোন সন্দেহ নেই। বাক্যটির শেষে বলা হয়েছে, ইলা ইয়াওমিল কৃয়ামাহ। এখানে “ইলা' শব্দটির অর্থ হবে ফি (মধ্যে)। এ রকমও অর্থ হতে পারে যে, আল্লাহপাক কবরের জগতে কিয়ামত পর্যন্ত সকলকে একত্র রাখবেন। তারপর তোমাদেরকে তোমাদের কবর থেকে পৃথক পৃথকভাবে পুনরুখিত করবেন এবং গ্রহণ করবেন তোমাদের পৃথিবীর কার্ষকাণ্ডের হিসাব । তারপর তার যথাবিনিময় দেয়া হবে। আলোচ্য আয়াতে উল্লেখিত রহমত অর্থ আখেরাতের রহমত । সত্য প্রত্যাখ্যানকারীরা জোরালো কণ্ঠে পরকাল, কিয়ামত এবং পুনরুখান (হাশর) কে অস্বীকার করতো। তাই পূর্বের আয়াতে তাদের খারাপ পরিণতির কথা বিবৃত করার পর এই আয়াতের শুরুতেই আল্লাহপাক তার অসীম ক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন এই প্রশ্নটির মাধ্যমে-_- আসমান ও জমিনে যা আছে তা কার? এরপর বলেছেন, দয়া করা তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন। অর্থাৎ পরকালে বিশ্বাসীদেরকে দয়া করা তিনি তার দায়িত্ব বলে নিজে নিজেই নির্ধারণ করে নিয়েছেন। এখানে “লা ইয়াজমাআশ্লাকুম' শব্দটির শুরুতে ব্যবহৃত 'লাম' অক্ষরটিকে বলা হয় গুরুত্ব সঞ্চারক “লাম' (লামে তাকীদ)। বিষয়বন্তকে অধিকতর গুরুত্বহ ও সুনিশ্চিত করে তুলবার জন্য এই লাম অক্ষরটি ব্যবহৃত হয়ে থাকে । এখানেও এই অক্ষরটি ব্যবহারের মাধ্যমে কিয়ামত দিবসের পুনরুখানের প্রসঙ্গটিকে নিঃসন্দিগ্ধ করা হয়েছে। শেষে স্পষ্টতঃ বলেও দেয়া হয়েছে__লা রইবা ফি (এতে কোনোই সন্দেহ নেই)। আর রহমত একটি ব্যাপকার্থক শব্দ। ইহকালে বিশ্বাসী অবিশ্বাসী সকলেই আল্লাহ্পাকের এই রহমত বা দয়া পেয়ে থাকে । সুতরাং এ থেকে কেউ এ রকম ধারণা করতে পারে যে, আখেরাতেও বিশ্বাসী অবিশ্বাসী সকলে আল্লাহ্পাকের রহমত পেয়ে যাবে । কিন্তু ধারণাটি যে সম্পূর্ণতঃই ভুল, সে কথা শেষ বাক্যটিতে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। আখেরাতে কাফেরেরা অবশ্যই বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হবে। তাই বলা হয়েছে__ 'আল্লাজিনা খসিরু আংফুসাহুম ফাহুম লা ইউমিনুন' (যারা নিজেই নিজেদের ক্ষতি করেছে, তারা বিশ্বাস করবে না)। এ কথার অর্থ-__ . তাফসীরে মাযহারী/১৪ ৭ ॥||.01110011 9,001
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।