সকল চেতন ও অচেতন সৃষ্টিকে সম্বোধন করে উদ্ধৃত প্রশ্নটি ছুঁড়ে দেয়া হয়েছে। প্রশ্নটির একমাত্র জবাব-__ আল্লাহ্। তাই পরক্ষণেই বলে দেয়া হয়েছে বলুন, আল্লাহ্। অর্থাৎ এ সুবিশাল সৃষ্টির একক স্রষ্টা যে আল্লাহ তা অস্বীকার করার উপায় কারো নেই । অতএব হে আমার প্রিয়তম রসুল! আপনি এই অনড় প্রশ্নটির জ্বাবটিও সকলকে জানিয়ে দিন! বলুন, আল্লাহ্। রসুলুল্লাহ স. এরশাদ করেছেন, যখন আল্লাহ্পাক মানুষ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন একটি পুস্তক লিপিবদ্ধ করে আরশের উপরে রাখলেন । ওই পুস্তকে লেখা হলো এ কথা দৃঢ় সত্য যে, আমার রহমত আমার গজব অপেক্ষা অধিকতর প্রবল। অন্য বর্ণনায় এসেছে, আমার রহমত আমার গজব অপেক্ষা অগ্রগামী ৷ হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাগবী । হজরত আবু হোরায়রার বর্ণনায় আরো এসেছে রসুল স. বলেছেন, আল্লাহ্পাকের নিকটে রয়েছে একশত রহমত । তার মধ্যে একটি রহমত বন্টন করে দেয়া হয়েছে মানুষ, জ্বিন, চতুষ্পদ জন্তু, কীটপতঙ্গ ইত্যাদির মধ্যে । তাই তারা পরস্পরের প্রতি সমবেদনা প্রকাশ করে এবং পরস্পরকে ভালোবাসে । বন্য পশুকুলও এ কারণে ভালোবাসে তাদের শাবককে। অবশিষ্ট নিরানব্বইটি রহমত আল্লাহপাক তার কাছে জমা রেখেছেন। পুনরুথানের দিন ওই রহমত দেয়া হবে তার প্রকৃত বান্দাদেরকে। মুসলিম । আমি বলি, বর্ণিত হাদিসে সংখ্যাগত দিক দিয়ে একশত রহমতের কথা বলা হয়নি। অধিক ও অপেক্ষাকৃত কম অধিকের দৃষ্টাত্তস্বরূপ নিরানব্বই, এক__ এ রকম বলা হয়েছে। এ রকম বিবরণভঙ্গির মাধ্যমে এ কথাটিই বুঝিয়ে দেয়া হয়েছে যে, সৃষ্টিকুল যে রহমতপ্রাপ্ত হয়েছে তা বিনাশী। আর আল্লাহ্্পাকের কাছে যা রয়েছে তা অবিনাশী। রহমত আল্লাহতায়ালার একটি গুণ । তার সত্তা ও অন্য সকল গুণের মতো এই গুণটিও চিরস্থায়ী। ওই রহমতের ক্ষুদ্রাতিতমক্ষুদ্র এক প্রতিবিষ সৃষ্টিকুলের হৃদয়ে পতিত হলে সৃষ্টি হয় পারস্পরিক প্রেম-ভালোবাসা । হজরত ওমর বিন খাত্তাবের বর্ণনায় রয়েছে, রসুল স. এর দরবারে বন্দী হিসেবে উপস্থিত করা হলো কয়েকজন অরণ্যবাসীকে । তাদের মধ্যে ছিলো এক রমণী । তার বক্ষদেশ ছিলো দুধে পরিপূর্ণ । সে হঠাৎ একটি শিশুকে দেখতে পেয়ে ছুটে গেলো তার দিকে । শিশুটিকে বুকে জড়িয়ে নিলো সে এবং পরম যত্তে তাকে দুধ পান করালো । রসুল স. বললেন, দেখো, এই শিশুর মাতাটি তার সন্তানকে কি কখনও আগুনে নিক্ষেপ করতে পারে? আমরা বললাম, কম্মিনকালেও নয়৷ তিনি স. তখন বললেন, এই রমণীটির সন্তান বাংসল্য অপেক্ষা আল্লাহপাক তার দাসদের উপর অনেক বেশী দয়ার্্র। পৃথিবীতে প্রদত্ত আল্রাহ্পাকের রহমত বিভিন্ন রূপে প্রকাশিত হয়। যেমন রাষ্ট্রীয় সম্মান ইত্যাদি। পৃথিবীতে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সকলে তাফসীরে মাযহারী/১৪৬ ॥|.011100119,.00
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।