পরিণামে, তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলো তা বিদ্ধুপকারীদের পরিবেষ্টন করেছে।' এই আয়াতে উল্লেখিত হাক শব্দটির অর্থ জুহাক করেছেন___পরিবেষ্টন করা। কামুস গ্রন্থেও এ রকম অর্থ রয়েছে। কিন্ত রবি বিন আনাস এবং আতা বলেছেন, শব্দটির অর্থ__ ধারাবাহিকতা । সুরা আন্আ"ম $ আয়াত ১১ পাঠ ৬25? চনে পাকে পাঠ 252৯ পে গপ্াক। ৬0285 ০৪ ০৩৬৬৭৩৩৪০৬৫ ১৮১1০১০৪৬১৩ 5) বল, “পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদিগের পরিণাম কী হইয়াছিল!” আলোচ্য আয়াতে পৃথিবীতে পরিত্রমণের নির্দেশনা দেয়া হয়েছে। পরক্ষণেই বলা হয়েছে 'অতপর দেখ, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণতি কী হয়েছিলো! প্রথমেই বলা হয়েছে, পরিভ্রমণ করো । তারপর বলা হয়েছে, দেখো (অতঃপর দেখো)। ফা (কাইফা) শব্দটি পরিণতি প্রকাশক । ফা এর পরে বর্ণিত বিষয় এর পূর্বে বর্ণিত বিষয়ের সঙ্গে যতিহীনভাবে সম্মিলিত হয়। অথচ এখানে ছুম্মা (অতঃপর__ শব্দটি পূর্বের ও পরের বর্ণনার সঙ্গে ব্যবধানসূচক (অর্থাৎ অতঃপর এর পরের বিষয় পূর্বের বিষয়ের কিছুকাল পরে বাস্তবায়িত হয়) । সুতরাং এখানে এই প্রশ্রটি উথাপিত হতে পারে যে, পৃথিবী পরিভ্রমণের সঙ্গে সঙ্গে মিথ্যাচারীদের পরিণাম দৃশ্যমান হওয়া প্রয়োজন, না কিছুকাল পরে? নির্দেশনার এই যতি ও যতিহীনতার সঙ্কট নিরসনের উপায় কী? সঙ্কট নিরসনঃ উত্থাপিত সঙ্কট নিরসনার্থে বলা যেতে পারে যে___ ভ্রমণ (সায়ের) কোনো তাৎক্ষণিক বিষয় নয়। ভ্রমণের জন্য প্রয়োজন দীর্ঘ সময় ও সুদীর্ঘ পথ পরিক্রমণ। ভ্রমণের শুরু ও সমাপ্তির মধ্যে রয়েছে সময়ের বিস্তৃত পরিসর ৷ মিথ্যাশ্রয়ীদের পরিণাম অত্যন্ত মন্দ । তাদের বিনাশপ্রাপ্ত বিরান জনপদে গমনের সঙ্গে সঙ্গে তা দৃশ্যমান হয়। আর ওই নিদারুণ পরিণতি থেকে উপদেশ গ্রহণের ব্যাপারটি ঘটে ভ্রমণের শেষে । তাই এখানে প্রথম অবস্থার দিকে লক্ষ্য রেখে ব্যবহার করা হয়েছে ফা (কাইফা)। আর দ্বিতীয় অবস্থার দিকে লক্ষ্য রেখে ব্যবস্বত হয়েছে *ছুম্ম” (অতঃপর) শব্দটি ৷ বায়যাবী লিখেছেন__ এখানে ভ্রমণের নির্দেশ দেয়া হয়েছে শুধুমাত্র পর্যবেক্ষণের জন্য । ভাই আলোচ্য আয়াতের অর্থ হবে এ রকম, ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণ করা মোবাহ্ (বৈধ), আর বিনাশপ্রাপ্ত অবাধ্যদের পরিণতি পর্যবেক্ষণ ওয়াজিব (অত্যাবশ্যক)। অর্থাৎ বাণিজ্য অথবা অন্য কোনো কারণে কোথাও তাফসীরে মাযহারী/১৪৪ ॥||.1110011 9,001
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।