রয়েছে আল্লাহতায়ালার কোনো এক গুণের (সিফাতের) সঙ্গে। ওই গুণটিই তাদের মাবৃদায়ে তা'ইমুন (উৎপত্তিস্থল) ৷ আর অন্যদের উৎপত্তিস্থল ওই গুণের প্রতিবিস্ব অথবা ছায়া প্রতিচ্ছায়া থেকে । সুতরাং মানুষের নিকট আল্লাহ্র বাণী পৌছাতে গেলে মানুষের নবীকে মানুষই হতে হয়। ফেরেশৃতার দ্বারা এই কাজটি হয় না। এই বাণী বহনের কাজে যদি ফেরেশ্তাকে নিযুক্ত করা হতো, তবে তাদেরকেও হতে হতো মানুষের আকৃতি বিশিষ্ট । এ রকম না করলে মানুষ ওই ফেরেশতাদের পরিচয় লাভ করতে পারত না। বুঝতে পারতো না, তারা মানব সম্প্রদায়ভূত না অন্য কোনো সম্প্রদায় হতে আগত । এ রকম অপরিচিতি উপকার আদান-প্রদানের প্রতিবন্ধক । তাই মানুষের নবী হিসেবে নিযুক্তি দেয়া হয়েছে মানুষকে, ফেরেশৃতাকে নয় । নবী রসুলগণের আহ্বানের একটি মুল বিষয় হচ্ছে__ অদৃশ্যের প্রতি ইমান আনতে হবে । এই অদৃশ্য বিষয়ের মধ্যে ফেরেশ্তারাও রয়েছেন। সুতরাং তারা নবী রসুলদের মতো দৃশ্যমান হলে তাদেরকে আর অদৃশ্য বলা যায় না। আর যদি তারা দৃশ্যমান হন তবে তাদেরকে নবী রসুলের মতো অর্থাৎ মানুষের মতো আকার গ্রহণ করতে হবে । তাই এখানে বলা হয়েছে, “যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম ।' আর এ রকম করলে সত্যপ্রত্যাখ্যানকারীরা হতো আরও অধিক বিভ্রান্ত। মানুষের আকার বিশিষ্ট হওয়ার কারণে তারা ওই ফেরেশৃতাকে মানুষই মনে করতো এবং এখন যেমন তারা নবুয়ত ও রেসালাতকে অস্বীকার করে চলেছে, তখনও তেমনি অস্বীকৃতিকে আঁকড়ে ধরে থাকতো । তাই পরবর্তী বাক্যে বলা হয়েছে, 'আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে ।' জ্ঞাতব্যঃ নবী ও ফেরেশৃতাগণ সূর্যের দিকে তেরছা অবস্থায় স্থাপিত দর্পণ সদৃশ। তেরছা অবস্থায় স্থাপিত আয়নায় যেমন সূর্যকিরণ প্রতিফলিত হয়ে ওই প্রতিফলনের মাধ্যমে যেমন কোনো অন্ধকার স্থান আলোকিত হয় তেমনি নবুয়তের আয়নায় আল্লাহতায়ালার জালাল ও জামাল প্রতিফলিত হয়ে আলোকিত করে বিশ্বাসী মানুষের হৃদয় । সূর্যের আলো আয়নায় বিদ্বিত হয় সরাসরি । তাই বলা হয়েছে, আল্লাহতায়ালার কোনো না কোনো গুণ বা সিফাত নবী ও ফেরেশ্তাগণের উৎপত্তিস্থল । আর অন্ধকার স্থান আলোকিত হয় ওই আয়নার প্রতিবিস্ব সন্নিপাতের কারণে । সেকারণেই বলা হয়েছে নবী রসুল ভিন্ন অন্যদের উৎপত্তিস্থল হচ্ছে আল্লাহ্্পাকের কোনো না কোনো গুণের ছায়া ৰা প্রতিচ্ছায়া (মূল গুণ নয়)। হতেন। তাই সান্তনা প্রদানার্থে আল্লাহতায়ালা তার প্রিয় রসুলকে যে কথা জানিয়েছেন সে কথাই উদ্ধৃত হয়েছে আলোচ্য আয়াত চতুষ্টয়ের শেষটিতে ৷ বলা হয়েছে, 'তোমার পূর্বেও অনেক রসুলকেই ঠাট্টা বিদ্রপ করা হয়েছে; তাফসীরে মাযহারী/১৪৩ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।