Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয়টির বক্তব্য এ রকম-__ সত্যপ্রত্যাখ্যানকারীরা বলে, আপনার নিকট কোনো ফেরেশ্তা প্রেরিত হয় না কেনো? তাদের প্রশ্রটি অত্যন্ত ঘৃণ্য । তাই হে প্রিয়তম রসুল! আপনি জেনে রাখুন যে, আমি যদি ফেরেশতা প্রেরণ করি তবে তো তাদের কর্মের চূড়ান্ত মীমাংসা হয়ে যাবে। বেঁচে থাকার অবকাশ আর তারা পাবে না। এখানে কর্মের চূড়ান্ত মীমাংসার অর্থ-_তাদের পার্থিব জীবনের পরিসমান্তি হওয়া । পূর্বের উম্মতদে” .*:প্য যারা এ রকম মোজেজা দর্শনের জন্য জিদ ধরেছিলো, তাদেরকে মোভে'৬: দেখানো হয়েছিলো বটে, কিন্তু এ ধৃষ্টতার জন্য তাদেরকে নিশ্চিহ্নও করে দেওয়া হয়েছে । মুজাহিদ বলেছেন, এখানে কর্মের চূড়ান্ত মীমাংসা হওয়ার অর্থ কিয়ামত সংঘটিত হওয়া। জুহাক বলেছেন, ফেরেশতারা তাদের আসল আকৃতি নিয়ে কাফেরদের সামনে এলে তারা ভয়ের চোটে সকলেই মৃত্যুবরণ করতো । এটাই “তাদের কর্মের চূড়ান্ত মীমাংসা' হয়ে যাওয়ার অর্থ । “আর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতোনা'__ কথাটির অর্থ, অতর্কিতে তাদের উপর নেমে আসত আযাব। ফলে তারা হয়ে যেতো কিংকর্তব্যবিমূঢ় । আত্মরক্ষার উপায় অন্বেষণের কোনো সুযোগই আর তারা পেতো না। আকৃতিতেই প্রেরণ করতাম ।' এ কথার অর্থ__ সত্যপ্রত্যাখ্যানকারীদের আবদার অনুযায়ী আমি যদি কিতাব ও রসুল সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো ফেরেশৃতাকে পাঠাতাম তবে তাকেও দান করতাম মানবাকৃতি। কাফেরদের আবদার ছিলো দু'ধরনের । কখনও তারা বলতো, 'লাওলা উন্যিলা ইলাইহি মালাকুন ফাইয়াকুনু মা'আহু নাজিরা ।' আবার কখনও বলতো 'লাওশা'আ রব্বানা লাআনযালা মালাইকা ।' আলোচ্য আয়াতে “তাকে মানুষের আকৃতিতেই প্রেরণ করতাম' বাক্যটির মাধ্যমে তাদের ওই দুই আবদারের সম্মিলিত জবাব দেয়া হয়েছে। এখানে 'লাওজাআলনাহু রাজুলা" (যদি তাকে ফেরেশৃতা করতাম) কথাটির অর্থ__ আমি তাকে পুরুষের আকৃতি দিয়ে পাঠাতাম। উল্লেখ্য যে, হজরত জিবরাইল কখনো কখনো প্রখ্যাত সাহাবী হজরত দাহীআ কালবীর আকৃতি ধরে রসুল স. এর দরবারে উপস্থিত হতেন। এর কারণ হচ্ছে প্রকৃত আকারে ফেরেশতা দর্শন মানুষের শক্তি বহির্ভীত। নবী ও রসুলগণ সাধারণ মানুষের মতো নন। তাই তারা কখনও কখনও ফেরেশৃতাদেরকে তাদের আসলরূপে দেখেছেন । আরেকটি কারণ এও হতে পারে যে, নবী রসুলগণ স্ষ্টা ও সৃষ্টি__উভয়ের সঙ্গে সম্পর্কধারী। স্রষ্টার সঙ্গে সম্পর্ক থাকার কারণে তারা সকল প্রকার ফয়েজ আহরণ করেন। আর তা সৃষ্টির মধ্যে বিতরণ করেন সৃষ্টির সঙ্গে সম্পর্ক থাকার কারণে । এভাবে উভয়দিকের যোগসূত্র না থাকলে তাদের দ্বারা ফয়েজ আহরণ ও বিতরণের কাজটি কিছুতেই সম্ভব হতো না। নবী ও ফেরেশৃতা উভয়ের অভ্যন্তরীণ সম্পর্ক তাফসীরে মাযহারী/১৪২ ॥||.011100119,.00

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।