Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এরপর বলা হয়েছে, ওয়া জাআলনাল আনহারা তাজরী মিন তাহতিহিম (আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম)। এ কথার অর্থব_ তাদের বসতবাটির নিঙ্গদেশে আমি প্রবাহিত করে দিয়েছিলাম স্রোতস্থিনী । তাই সেখানে জন্মেছিলো অনেক ফলবান বৃক্ষ । ফলে তাদের সাংসারিক জীবন ছিলো অত্যন্ত সুখের । এরপর বলা হয়েছে, ফা আহ্লাকনাহুম বিজুনুবিহীম (অতঃপর তাদের পাপের দরুণ তাদেরকে বিনাশ করেছি)। এ কথার অর্থ-_ তাদের নিকট যখন নবী প্রেরণ করা হলো, তখন তারা সেই প্রেরিত পুরুষগণকে অমান্য করলো । আর সেই অবাধ্যাচরণের জন্য আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সে সময় তাদের পার্থিব বৈভব, শক্তিমত্তা এবং নির্বিকার জীবনযাত্রা তাদেরকে সে ধ্বংস থেকে রক্ষা করতে পারেনি। সেই অবাধ্য সম্প্রদায়গুলোর মতো শেষ নবী মোহাম্মদ মোস্তফা স. এর সম্প্রদায়ও রেসালাতের প্রতি অবজ্ঞা করে চলেছে । এখন যদি আল্লাহপাক তার প্রিয় রসুলের অপমানের কারণে তাদেরকে ধ্বংস করতে চান, তবে তাদের পার্থিব বৈভব ও প্রতাপ তাদেরকে কী করে রক্ষা করতে পারবে? শেষে বলা হয়েছে “ওয়াআনশা'না মিম্‌ বা'দিহীম কর্নান আখারীন' (এবং তাদের পরে নতুন মানবগোষ্ঠী সৃষ্টি করেছি)। এই বাক্যটির মাধ্যমে সত্যপ্রত্যাখ্যানকারী মনক্কাবাসীদেরকে এই মর্মে ইশিয়ার করে দেয়া হয়েছে যে, ইতোপূর্বে প্রেরিত নবী রসুলদের প্রতি যে সকল সম্প্রদায় অস্বীকৃতি জ্ঞাপন করেছিলো। তাদের ওই অবাধ্যাচরণের কারণে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। তদস্থলে প্রতিষ্ঠিত করা হয়েছে নতুন মানব সম্প্রদায়কে । সুতরাং হে অবিবেচক মক্কাবাসী এখনও সময় আছে তোমরা আমার প্রেরিত রসুলের প্রতি প্রত্যয়ী হও, অন্যথায় পূর্বের অবাধ্য উম্মতদের মতো তোমরাও বিনাশপ্রাপ্ত হবে। আর তোমাদের স্থলাভিষিক্ত হবে নতুন মানবগোষ্ঠী ৷ কালাবী ও মুকাতিল বর্ণনা করেছেন, ইহুদী নজর বিন হারেছ, আবদুল্লাহ্‌ বিন আবী উমাইয়া এবং নওফেল বিন খুয়াইলিদ একবার বললো, হে মোহাম্মদ! আমরা কখনই তোমার প্রতি আস্থা স্থাপন করব না-__ যতক্ষণ না তুমি আমাদের চোখের সামনে একটি আসমানী কিতাব আনবে, যার সঙ্গে থাকবে চারজন ফেরেশতা এবং তারা এই মর্মে সাক্ষ্য দিতে থাকবে যে, এটি আল্লাহ্‌র কিতাব_ আল্লাহই এই কিতাব প্রেরণ করেছেন। ফেরেশতারা আরও সাক্ষ্য দেবে যে, মোহাম্মদ আল্লাহ্‌র রসুল ৷ ইহুদীদের এই জঘন্য উক্তির পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো নিম্নের আয়াত। তাফসীরে মাযহারী/১৪০ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।