Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

উৎকৃষ্ট । যুগের সময়সীমা সম্পর্কে অনেক রকম অভিমত রয়েছে। যেমন দশ. বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাট, সত্তর, আশি, একশ, অথবা একশ বিশ বৎসর । তবে সর্বাধিক বিশুদ্ধ মত হচ্ছে কুরুন অর্থ শতাব্দী (একশ বছর)। রসুল স. হজরত আবদুল্লাহ্‌ বিন বাশার মাযানীকে বলেছিলেন, তুমি এক কুরুন জীবিত থাকবে । তার বয়স হয়েছিলো একশ বছর । যদি এই আয়াতের “কৃরুনিন' অর্থ যুগ ধরা হয়, তবে যুগকে ধ্বংস করার অর্থ দীড়াবে যুগের মানুষকে ধ্বংস বা বিনাশ করা। এরপর বলা হয়েছে, “তাদেরকে দুনিয়ায় এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি । এ কথার অর্থ__ আমি তাদেরকে পৃথিবীতে দিয়েছিলাম শক্তি, সামর্থ্য, খ্যাতি, সম্পদ ও প্রতিষ্ঠা। অজস্র পার্থিব নেয়ামতের মধ্যে আমি তাদেরকে নিমজ্জিত করে রেখেছিলাম । নেয়ামতের সেই বিপুলতা আমি তোমাদেরকে (রসুলুল্লাহ স. এর উম্মতকে) দেইনি । এ সম্পর্কে হজরত আবদুল্পাহ্‌ ইবনে আব্বাস উদ্ধৃত বাক্যটির ব্যাখ্যায় বলেছেন, আমি তাদেরকে পৃথিবীতে দিয়েছিলাম বয়সের দীর্ঘ পরিসর। সে রকম দীর্ঘ আয়ু আমি তোমাদেরকে দেইনি । ওই দীর্ঘ জীবন বিশিষ্ট সম্প্রদায়গুলো হচ্ছে__ হজরত নুহের সম্প্রদায়, আদ, সামুদ সম্প্রদায় ইত্যাদি । এই বাক্যটিতে উদ্ধৃত 'লাকুম" শব্দটি সম্বোধনসূচক। কিন্তু এর পূর্বে উল্লেখিত হয়েছে গায়েরে জমির (অনুপস্থিত সর্বনামসমূহ)। যেমন, 'কৃবলাহুম' “ইয়াতিহিম' 'আলাম ইয়ারাউ' ইত্যাদি। সুতরাং এখানে অনুপস্থিত বা ভবিষ্যতের সকল মানুষকে সম্বোধন করা হয়েছে বলা যেতে পারে । বরং এ রকম বলাই উত্তম । কিন্ত বসরার আলেমগণ বলেছেন, সম্বোধনটি করা হয়েছে ওই সময়ের মক্কার অধিবাসীদের প্রতি । তাদের মধ্যে রসুল স. এবং তার সহচরবৃন্দও রয়েছেন। কিন্তু তারা তো সেখানে উপস্থিতই ছিলেন। তাই বলা যেতে পারে, সম্বোধনটি করা হয়েছে সকল অনাগত (অনুপস্থিত) মানবতাকে লক্ষ্য করে। এরপর বলা হয়েছে, ওয়া আরসালনাস্‌ সামাআ আলাইহিম মিদ্রারা (এবং আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম)। আস্সামাআ-__ মর্ম হবে মুষলধারে বৃষ্টি। আর মিদরারা শব্দটি এসেছে দাররুন থেকে । দাররুন অর্থ দুধ। আরববাসীদের নিকট দুধ সর্বাপেক্ষা শক্তিবর্ধক পানীয়। তাই অধিক উপকারী ও উত্তম কিছু বুঝাতে গেলে দাররুন শব্দটি ব্যবহার করা হয়। সুতরাং এখানে মিদরারুন শব্দটির অর্থ হবে অধিক উপকার প্রদায়ক বস্ত-__ যা প্রয়োজনের সময় কাজে লাগে। হজরত ইবনে আব্বাস এর অর্থ করেছেন_ উপধুপরি, ধারাবাহিক । . তাফসীরে মাযহারী/১৩৯ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।