দ্বিতীয়টিতে এরশাদ হয়েছে__ সত্য যখন তাদের কাছে এসেছে, তারা তা প্রত্যাখ্যান করেছে । এখানে “হাক সত্য) অর্থ হবে কোরআনুল করিম অথবা রসূলুল্লাহ স. এর পবিত্র অস্তিতৃ। বাক্যটির শুরুতে উল্লেখিত “ফাকৃদ' শব্দটির “ফা' এখানে তাফরি' বা অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত । তাই এখানে আনুষঙ্গিক ব্যাখ্যাটি হবে এ রকম__ যখন তারা অন্য মোজেজাগুলোকে অস্বীকার করেছে, তখন অংশতঃ অস্বীকার করেছে কোরআনকেও । কারণ, কোরআনও একটি মোজেজা ৷ হেতু নির্দেশক হিসেবে এখানে ফা" শব্টি প্রয়োগিত হয়েছে বলা যেতে পারে । যদি তাই হয়, তবে অর্থ দাড়াবে এ রকম-_ অনন্য শব্দ সম্ভার ও অতুলনীয় মর্মবেভবের কারণে মহাগ্রন্থ কোরআন মহাকালের এক মহান মোজেজা হওয়া সত্বেও সত্যপ্রত্যাখ্যানকারীরা একে অমান্য করেছে। অমান্য করেছে আল্লাহতায়ালার মহান রসুলকেও__ যার পবিত্র উপস্থিতিই এক বিস্ময়কর মোজেজা। এই অনিন্দ্যসুন্দর রসুল নির্বাচিত হয়েছেন মানব সম্প্রদায় থেকেই । সত্যপ্রত্যাখ্যানকারীদের দৃষ্টির সম্মুখেই তিনি বেড়ে উঠেছেন। সকলেই দেখেছে, তিনি উম্মি (অক্ষরের অমুখাপেক্ষী)। পৃথিবীর অস্থায়ী বিদ্যার সীমাবদ্ধতা ও কলংক থেকে তিনি মুক্ত বলে তার পবিত্র কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে প্রজ্ঞা ও অভিজ্ঞানের কী অবাধ নির্বরিণী। পূর্বের আকাশী গ্রন্থগুলোতেও লিপিবদ্ধ রয়েছে এই সুমহান রসুলের বৈশিষ্ট্যসমূহ। এছাড়া তার অনন্য জ্ঞানের স্বীকৃতি দিয়ে ধন্য হয়েছেন খ্যাতনামা ইহুদী ও খৃষ্টান পণ্ডিত ও মাশায়েখ। এতদসত্েও সতপ্রত্যাখ্যানকারীরা তাদের অস্বীকৃতিতেই অনড়। সুতরাং তারা অন্য মোজেজাগুলোকে যে অস্বীকার করবে তা আর বিচিত্র কী? এরপর বলা হয়েছে__ যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করতো তার যাথার্থ্য তারা অবহিত হবে। এ কথার অর্থ__ সত্যপ্রত্যাখ্যানকারীরা তাদের ঠীষ্টা বিদ্রপের মন্দ প্রতিফলের সম্মুখীন অবশ্যই হবে। পৃথিবীতে ইসলামের ক্রমবিকাশের যুগে যখন তারা ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে থাকবে, তখন । অথবা তখন, যখন নেমে আসবে কিয়ামতের বিভীষিকা ও মর্মন্তুদ শাস্তি আলোচ্য আয়াতত্রয়ের শেষটির প্রথমেই বলা হয়েছে__ “আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন কৃবলিহিম মিন কারনিন।' এ কথার অর্থ __ তারা কি দেখে না যে, তাদের পূর্বে কতো মানবগোষ্ঠীকে বিনাশ করেছি। এখানে “কাম' শব্দটি বিজ্ঞপ্তিমলক বা আধিক্যসূচক ৷ আর “মিন কৃবলিহিম' এর 'মিন' (মধ্যে) শব্দটি এখানে অতিরিক্ত । “কারনিন' শব্দটির অর্থ যুগ বা সমসাময়িক । শব্দটির বহুবচন “কুরুন।' রসুল স. বলেছেন, “খইরুল বুরুনি কৃরনি।' এর অর্থ_ সকল দলের মধ্যে আমার সমসাময়িক দলই উত্তম। অথবা সকল যুগের মধ্যে আমার যুগই তাফসীরে মাযহারী/১৩৮ . ॥|.11100119,.00
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।