Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতের (আয়াত ৩) শুরুতে বলা হয়েছে, ওয়া হুয়াল্পহু ফিস্সামাওয়াতি ওয়া ফিল আরঘ (আসমান ও জমিতে তিনিই আল্লাহ্‌)। বলা বাহুল্য, এখানে 'হুয়া' (তিনি) শব্দটি আল্লাহতায়ালার সর্বনাম যে আল্লাহ্‌র প্রশংসা টা 2776 756585755757 আল্লাহ্‌পাককে নামবাচক বিশেষ্য ধরা হলে আলোচ্য বাক্যটির অর্থ হবে আসমান ও জমিতে আল্লাহই কেবল উপাসনার যোগ্য প্রভুপালক। আর আল্লাহকে গুণবাচক বিশেষ্য ধরা হলে অর্থ হকে_ আল্লাহই আকাশ ও পৃথিবীতে একমাত্র আল্লাহ্‌ (এই নামেই তার প্রসিদ্ধি এবং এই নামেই তাকে স্মরণ করা হয়)। ফিস্সামাওয়াতি ওয়াফিল আরদ্ধ (আকাশ ও পৃথিবীতে)। এ কথার মাধ্যমে প্রকাশ্যতঃ স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। ফলে প্রকাশ্য অর্থ দীড়াচ্ছে এ রকম__ আল্লাহ্‌ আকাশ ও পৃথিবী উভয় স্থানে বিদ্যমান । এ রকম অর্থ করলে এই প্রশ্নটি উত্থাপিত হতে পারে যে, আকাশ ও পৃথিবী কি আল্লাহ্‌পাকের অধিষ্ঠান স্থল? প্রশ্ের উত্তর হবে, অবশ্যই নয় (কারণ আকাশ ও পৃথিবী সীমানাতৃত সৃষ্টি, আর আল্লাহ্‌ সীমানার কলংক থেকে পবিভ্র)। অতএব, এখানে অর্থ হবে রূপক বা পরোক্ষ । ধারণা করতে হবে, আকাশ, পৃথিবী ও অন্য সকল সৃষ্টি আল্লাহতায়ালার গুণরাজি ও সৃজনশীলতার নিদর্শন, প্রতীক বা প্রতিবিশ্ব। এই বিশাল বিশ্বপ্রপঞ্চ আল্লাহ্তায়ালার অস্তিত্্র প্রতি ইশারা, নির্দেশিকা বা প্রমাণ । এগুলোর কোনোটিই তার অধিষ্ঠানস্থল বা আবাসস্থল নয়) কারণ, তিনি স্থানাতীত, কালাতীত, সীমানাতীত। বায়যাবী বলেছেন, আল্লাহপাক আকাশ ও পৃথিবীর সৃষ্টিশৈলী ও রহস্যরাজি সম্পর্কে পরিপূর্ণরূপে পরিজ্ঞাত। সৃষ্টির সঙ্গে তার এই জ্ঞানের ধারণাতীত সম্পৃক্তির কারণে রূপক অর্থে বলা হয়___ তিনি আকাশ ও পৃথিবীতে বিদ্যমান। “ইয়া'লামু সিররাকুম ওয়া জাহ্রাকুম' অর্থ তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন । আর ওয়া ইয়ালাম্র মা তাকসিবুন অর্থ__ তোমরা যা করো তা-ও তিনি অবগত । আয়াত শেষের আলোচ্য কথা দু'টোর মাধ্যমে এ কথাই জানিয়ে দেয়া হয়েছে যে, আল্লাহতায়ালার অতুলনীয় মহাজ্ঞানের আওতাবহিভূত কিছু নেই। সকল কিছুই তার জ্ঞানায়ত্‌ ৷ তোমাদের অন্তর বাহির ও প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল ক্রিয়াকলাপ তার নিকট সুবিদিত। তোমাদের হৃদয় ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সকল শুভ ও অশুভ কর্ম তোমরা করো তিনি যথাসময়ে সেগুলোর যথাবিনিময় প্রদান করবেন। এর অন্যথা হওয়া অসম্ভব । কারণ, তার জ্ঞানের ধারণাতীত পরিবেষ্টন অতীত-বর্তমান-ভবিষ্যতে সতত বিদ্যমান (সুতরাং সমর্পণই শ্রেয়)। তাফসীরে মাযহারী/১৩৬ ূ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।