করেন এবং তা ফিরিয়ে দেন জাগরণের প্রাক্কালে! আর পরের আজালুনের অর্থ মৃত্যুলগ্ন (যখন সাঙ্গ হয় পার্থিব জীবন)। “ছুম্মা আন্তুম তামতারুন” (এতদৃসত্বেও তোমরা সন্দেহ করো)। এখানে তামতারুন শব্দটি এসেছে মিরইয়াতুন্ থেকে। মিরইয়াতুন্ অর্থ সন্দেহ। মিরাউন থেকে তান্তারুন শব্দটি সংকলিত হয়েছে__ এ রকমও বলা যেতে পারে। মিরাআ অর্থ বচসা বা বিবাদ। এইভাবে আলোচ্য বাক্যটির অর্থ হকে__ তোমরা আন্লাহ্তায়ালার সিদ্ধান্ত, অদৃষ্ট রীতি অথবা মৃত্যুর পর পুনরুথান সম্পর্কে সন্দেহে পতিত হয়েছো বা বিতণ্া সৃষ্টি করছো। ছুম্মা শব্দটি প্রয়োগ করা হয় বিস্ময় প্রকাশের ক্ষেত্রে! শব্দটি প্রয়োগ করে এখানে এই মর্মে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে__ আশ্চর্য! সত্য প্রকাশিত হওয়ার পরেও তোমরা বচসায় লিপ্ত হয়েছো । তোমাদের সকল নিয়মানুবর্তিতার অর্টা আল্লাহ্। তিনিই তোমাদের আয়ু নির্ধারণ করে দিয়েছেন। নির্ণয় করে দিয়েছেন মৃত্যুর সুনির্দিষ্টকাল। মৃত্যুর পর তিনিই পুনরায় তোমাদেরকে জীবিত করবেন । এই পুনরুজ্জীবন ও পুনরুথানে তিনি সম্পূর্ণ সক্ষম । কোনো কিছুই তার নির্দেশ ও জ্ঞানের আওতাবহির্ভূত নয়। হজরত আয়েশার বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন, ছয় প্রকার মানুষের উপর রয়েছে আল্লাহ্র, আমার এবং সকল পয়গম্বরের অভিশাপ__ ১. যে আল্লাহ্র কিতাবের শব্দগত অথবা অর্থগত বিকৃতি ঘটায়। ২. যে আল্লাহ্ কর্তৃক নির্ধারিত অদৃষ্টে অপ্রত্যয়ী। ৩. যে আল্লাহ্ কর্তৃক অপমানিত ব্যক্তিকে সম্মান করে এবং আল্লাহ্ কর্তৃক মর্যাদামপ্তিত ব্যক্তিকে করে অপমান। ৪. আল্লাহ্ যাকে হারাম করেছেন তাকে যে মনে করে হালাল । ৫. আল্লাহ্ যাকে হালাল করেছেন তাকে যে মনে করে হারাম এবং ৬. যে আমার প্রদর্শিত পথকে পরিত্যাগ করে। বায়হাকী । কোরআন তিরিশ পারা নয়__ চল্লিশ পারা । তারা আরো বলে, হজরত ওসমান পবিত্র কোরআনের ওই পারাগুলো বাদ দিয়েছেন। তারা এই অপবিত্র ধারণাটি ও পোষণ করে যে--_ সুরা আহযাব ছিলো সুরা বাকারার মতই সুদীর্ঘ । রাফেজীদের মতো খারেজীরাও পথত্রষ্ট। তারা রসুল স. এর পবিত্র বংশধরদেরকে হত্যা করা বৈধ মনে করে। আর একটি পথত্রষ্ট সম্প্রদায় হচ্ছে মোতাজিলা-__-তকদিরের উপর তাদের কোনো আস্থা নেই। এই আয়াতে 'তোমরা সন্দেহ করো' বলে তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ্ কর্তৃক হারাম ঘোষিত বস্তুকে হালাল মনে করে মারজিয়াহ্ নামক পথচ্যুত সম্প্রদায়টি । তারা আরো মনে করে মানুষ পুণ্য অথবা পাপ করতে সম্পূর্ণতঃই বাধ্য । আর অত্যাচারী রাজন্যবর্গ বল প্রয়োগপূর্বক হালালকে হারাম ঘোষণা করে এবং রসুলের প্রদর্শিত পথ পরিত্যাগ করে বেদাতী ও ফাসেকের দল। . তাফসীরে মাযহারী/১৩৫ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।