চারটি বিষয়ের নির্দেশ দিয়ে এক ফেরেশতা প্রদান করেন ওই ফেরেশতা গর্ভস্থিত শিশুর উত্তম ও অনুত্তম কর্ম, আমুফ্াল, রিজিক এবং সে পুণ্যবান হবে না পাপিষ্ঠ__- তা লিপিবদ্ধ করেন! অবশেষে তার মধ্যে প্রক্ষেপ করা হয় রূহ বা আত্মাকে । সুতরাং, যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সেই পবিত্র সত্তার শপথ__- তোমাদের কতিপয় লোক পুণ্যকর্ম করতে করতে চলে যাবে জান্নাতের অতি নিকটে । এমন কি জান্নাত ও তার মধ্যে ব্যবধান থাকবে মাত্র অর্ধ হাত। তখন অদৃষ্ট তার উপর প্রবল হবে। সে হয়ে পড়বে পাপের প্রতি নিবিষ্টচিত্ত। ফলে সে চলে যাবে দোজখে। আবার কতিপয় লোক সারা জীবন ধরে ক্রমাগত পাপ করতে করতে পৌছে যাবে দোজখের এক হাত দূরত্তে। এমন সময় আল্লাহ্ কর্তৃক নির্ধারিত ভাগ্যলিপি প্রবল হয়ে যাবে তার উপর । সে তখন বেহেশ্তবাসীদের মতো আমল শুরু করবে । অবশেষে চলে যাবে বেহেশতে । বোখারী, মুসলিম । “ওয়া আজালুম্ মুসাম্মা ই'নদাহু'"__ (এবং আর একটি নির্ধারিত কাল রয়েছে যা তিনিই জ্ঞাত)। এ কথার অর্থ__ সময়ের পরিমাপ ও নির্ধারণ আল্লাহ্পাকের চিরন্তন জ্ঞানে বিদ্যমান। সে জ্ঞান পরিবর্তনশীলতা থেকে পবিভ্র। আল্লাহপাক ব্যতীত সেখানে অন্য কারো হস্তক্ষেপের অবকাশ নেই। “আজালুন' শব্দটির শেষ অক্ষরে যে তানভীন রয়েছে__ তা আল্লাহ্পাকের শ্রেষ্ঠত্ব প্রকাশক । তাই বাক্যটিকে 'এবং' বা “অতঃপর'___ এ রকম সংযোগসূচক শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়নি। বলা হয়েছে “ঘা তিনিই জ্ঞাত'। তাছাড়া আজালুন এর বিশেষণ হিসেবে মুসাম্মা শব্দটির উল্লেখ তো রয়েছেই। তাই ই'নদাহু (তার সামনে) শব্দটিকে অগ্নে উপস্থাপনের প্রয়োজন পড়েনি। হাসান, কাতাদা এবং জুহাক, বলেছেন, আলোচ্য আয়াতের প্রথমে উল্লেখিত “আজালা' (নির্দিষ্ট কাল) শব্দটির উদ্দেশ্য হচ্ছে-_- জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়সীমা । আর পরে উল্লেখিত “আজালুন' (নির্ধারিত কাল) শব্দটির উদ্দেশ্য হচ্ছে__ মৃত্যুর পর থেকে পুনরুখান পর্যন্ত সময়সীমা । হজরত ইবনে আব্বাসের বক্তব্যে এ কথার প্রমাণ রয়েছে । তিনি বলেছেন, দু'টি সময়সীমা রয়েছে প্রতিটি মানুষের । একটি জন্ম থেকে মৃত্যু এবং অপরটি মৃত্যু থেকে হাশর। যে মানুষ পুণ্যবান, পরহেজগার এবং রক্তের সম্পর্ক সংরক্ষণকারী হয়, তার মৃত্যোত্তর জীবন থেকে কিছু আয়ু নিয়ে বাড়িয়ে দেয়া হয় তার পৃথিবীর বয়স । আর যে মানুষ দুঃশ্চরিত্র ও রক্তের সম্পর্ক ছিন্নকারী__ তার পার্থিব জীবনের হায়াত কমিয়ে মুজাহিদ এবং সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এখানে প্রথম আজালা অর্থ পার্থিব জীবনের পরিসর । আর দ্বিতীয় আজালুনের অর্থ পারলৌকিক জীবনের ব্যাপ্তি। হজরত ইবনে আব্বাসের উক্তিরূপে আতিয়া বর্ণনা করেছেন এখানে প্রথমে উল্লেখিত আজালা'র অর্থ নিদ্রাভিভূত অবস্থা __ যখন আল্লাহপাক প্রাণকে হরণ তাফসীরে মাযহারী/১৩৪ ॥||.11100119,.00
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।