শাদা__ বিভিন্ন বর্ণের ও প্রকৃতির মাটি একত্র করে নিয়ে গেলেন আল্লাহপাকের পবিত্র দরবারে । সেই সম্মিলিত মাটি থেকে আল্লাহ্পাক সৃষ্টি করলেন হজরত আদমের শরীর । তাই তার বংশধরেরা কেউ লাল, কেউ শাদা, কেউ কালো-__ আবার কেউ উগ্র, কেউ নয্র। আল্লাহতায়ালা তখন হজরত আজরাইলকে বললেন, জিব্রাইল ও মিকাইল দু'জনেই পৃথিবীর প্রতি কৃপা প্রদর্শন করেছে, তুমি করোনি । সুতরাং এ মাটি থেকে যে সৃষ্টিকে অস্তিতৃশীল করা হবে তাদের প্রাণ (হরণের ক্ষমতা) দিবো আমি তোমার নিয়ন্ত্রণে ৷ হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, আল্লাহতায়ালা হজরত আদমের শরীরকে আকৃতি দান করলেন নরম মাটির মাধ্যমে । তারপর কিছুকাল সেই মৃত্তিকামূর্তিকে ফেলে রাখলেন। মাটি শুকিয়ে শক্ত হয়ে গেলো। এভাবে দীর্ঘদিন রাখার পর মূর্তিটি হয়ে গেলো মৃত্তিকানির্মিত পাত্রের ভাঙা অংশের মতো । তাতে আঘাত করলে তা থেকে নির্গত হতে শুরু করলো ঠন্ ঠন্ আওয়াজ । এরপর আল্লাহপাক তার নিজের পক্ষ থেকে রূহ সম্পাত করলেন মৃত্তিকা মূর্তিটিতে । ইমাম বাগবী এ রকম বলেছেন। হজরত আবু মুসা বলেছেন, আমি রসুল স. থেকে শুনেছি__ তিনি স. বলেছেন, আল্লাহপাক পৃথিবীর বিভিন্ন অংশ থেকে এক মুঠো মাটি নিয়ে হজরত আদমকে সৃষ্টি করেছেন। তাই পৃথিবীর বিভিন্ন অংশের মাটির বর্ণ ও প্রকৃতি অনুযায়ী মানুষেরা কেউ লোহিতাভ, কেউ শ্বেতাত, কেউ কৃষ্ণকায়। আবার কেউ ন্ম, কেউ দুর্বিনীত ৷ কেউ চরিত্রহীন । কেউ চরিত্রবান । আহমদ, তিরমিজি । হজরত আবু হোরায়রার একটি মারফু বর্ণনায় এসেছে, আল্লাহৃতায়ালা হজরত আদমকে জাবিয়্যাহ্ প্রকৃতির মাটি দ্বারা নির্মাণ করেছেন এবং সেই মাটিকে বেহেশতের পানির সঙ্গে মিশিয়ে খামির তৈরী করেছেন। (আমি বলি, জাবিয়্যাহ্ শব্দটির প্রকৃত অর্থ আমার জানা নেই। সম্ভবতঃ জাবিয়্যাহ্ ওই নিম্নভূমির মাটি যেখানে পানি জমে থাকে এবং যা কর্দমাক্ত । মনে হয় শব্দটির মাধ্যমে এ কথাই বুঝানো হয়েছে যে, কর্দমাক্ত আঠালো মাটিকে জান্নাতের পানির সঙ্গে মিশিয়ে হজরত আদমের শরীরকে মসৃণ বানানো হলো)। হাসানের মাধ্যমে বর্ণনাটি লিপিবদ্ধ করেছেন, হাকেম এবং ইবনে আদী। “ছুম্মা বৃদ্ধা আজালা” কথাটির অর্থ অতঃপর এক সময়সীমা নির্দিষ্ট করেছেন অর্থাৎ হজরত আদমের নির্মাণ পূর্ণ হওয়ার পর আল্লাহ্পাকের নির্দেশে ফেরেশতারা তার পৃথিবীর আয়ু কতদিন হবে তা লিপিবদ্ধ করেছেন। হজরত ইবনে মাসউদের বর্ণনায় রয়েছে, রসুল স. বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির মূল উপকরণকে মাতৃগর্ভে চল্লিশদিন পর্যন্ত নুতফার (অপবিত্র পানির) আকারে রাখা হয়। তারপরে চল্লিশ দিন রাখা হয় রক্তপিণ্ডের আকারে । এর পরের চল্রিশদিন রাখা হয় গোশতের টুকরার উপরে । তারপর আল্লাহপাক মাযহারী/১৩৩ এ তাফসীরে ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।