Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অন্ধকার অস্তিতৃশীল থাকে আলো আগমনের পূর্বে। তাই এই আয়াতে প্রথমে অন্ধকার এবং পরে আলোর উল্লেখ করা হয়েছে । হজরত আবদুল্লাহ্‌ বিন আমর বিন আস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্তায়ালা তার সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন অন্ধকারে। তারপর তার উপর নিক্ষেপ করেছেন নূর । সেই নূরের কিছু অংশ যে পেয়েছে, সে লাভ করেছে হেদায়েত । আর যার উপর সেই নূরের সম্পাত ঘটেনি, সে হয়েছে পথত্রষ্ট। তাই আমি বলি, আল্লাহ্‌পাকের অসীম জ্ঞানানুযায়ী (অদৃষ্ট লিপিবদ্ধ করার পর) কলমের কালি শুকিয়ে গিয়েছে। আহমদ, তিরমিজি। “ছুম্মাল্লাজিনা কাফারু বিরব্বিহিম ইয়া'দিলুন' অর্থ _এতদসত্তেও সত্য প্রত্যাখ্যানকারীরা তাদের প্রতিপালকের সমকক্ষ দীড় করায়। বাক্যটির সংযোগ রয়েছে আয়াতের প্রথমে উল্লেখিত “আলহামদুলিল্লাহ্‌ কথাটির সঙ্গে। এই সংযোগের কারণে ইয়া"দিলুন (সমকক্ষ দাঁড় করায়) কথাটির উদ্দেশ্য হবে__এই বিশ্বচরাচর আল্লাহ্‌পাকই সৃষ্টি করেছেন এবং তার সকল বান্দাকে তিনিই দিয়েছেন অজস্র নেয়ামত। কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীরা এই নেয়ামতের অবমাননা করে (আল্লাহ্‌ ছাড়া অপরকে এই নেয়ামত দানের মধ্যে অংশীদার বানায়) । আলোচ্য বাক্যটির সংযোগ 'খলাক্‌' (সৃষ্টি করেছেন) কথাটির সঙ্গেও হওয়া সম্ভব। যদি তাই হয়, তবে অর্থ হবে এ রকম__আল্লাহ্তায়ালাই এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই সৃজনকর্মে অন্য কেউই তার সমকক্ষ নয়। এতদসত্তেও কাফেরেরা তার কোনো সৃষ্টিকে আল্লাহ্তায়ালার সমকক্ষ মনে করে_ যে মূলতঃ সৃজনক্ষমতাহীন। 'ছুম্মা' শব্দটির মাধ্যমে এখানে প্রসংগান্তর ঘটানো হয়নি । বরং প্রকাশ করা হয়েছে বিস্ময়। বিস্ময় প্রকাশ করা হয়েছে এভাবে _আল্লাহ্‌পাকের অসংখ্য অনুগ্রহ সুস্পষ্ট হওয়ার পরেও অবিশ্বাসীরা আল্লাহপাকের সঙ্গে শিরিক করে। তাদের এ বিবেকবর্জিত ও গরিত অপকর্মটি অপেক্ষা অধিক বিস্ময়ের ব্যাপার আর কী হতে পারে? “বিরব্বিহিম' (তাদের প্রতিপালকের) কথাটির সম্পর্ক রয়েছে “কাফার' €সত্যপ্রত্যাখ্যানকারীদের) এর সঙ্গে। “সমকক্ষ দাড় করায়' কথাটির সঙ্গেও এর নেপথ্য যোগসূত্র রয়েছে। এই যোগসূত্রের কারণে বাক্যটির অর্থ হবে এ রকম__ তারা আল্লাহকে অস্বীকার করে এবং তীর সঙ্গে করে অত্যন্ত অনুচিত আচরণ । এমতাবস্থায় “ইয়া'দিলুন' (সমকক্ষ দীড় করায়) কথাটির অর্থ হকে-_ তারা আল্লাহ্‌র দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। অথবা 'বিরব্বিহিম' এর সম্পর্ক সরাসরি ইয়া'দিলুনের' সঙ্গে । এ রকম হলে অর্থ হবে__ সত্যপ্রত্যাখ্যানকারীরা তাদের পৃূজনীয় প্রতিমাদেরকে আল্লাহ্‌র সমকক্ষ যনে করে। রঃ তাফসীরে মাযহারী/১৩১ ॥|.11100119,.001

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।