Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

দৃ্টাত্ত__“জায়ালান্‌ নুরা জুল্মাতান' (আলো রূপান্তরিত হলো অন্ধকারে) প্রকৃত কথা এই যে, 'জায়ালা' শব্দটির অর্থ হদয়ঙগম করতে গেলে দু'টি পরস্পরবিরোধী বস্তর উল্লেখ থাকা প্রয়োজন । তাই এখানে অনস্তিত্ব থেকে অস্তিত্ দানের কথা বুঝাতে গিয়ে “জায়ালা' শব্দটি ব্যবহারের পর বলা হয়েছে অন্ধকার ও আলোর কথা । এতে করে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, অন্ধকার ও আলোর স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। এই ব্যাখ্যাটির দ্বারা সানুবিয়া সম্প্রদায়ের অযথার্থ ধারণাটিকেও অপনোদন করা যায় (তারা বলে নূর সরাসরি উত্তম এবং জুলমাত সরাসরি অনুত্তম)। অর্থাৎ ভালো কাজ করার শক্তিকে বলে নূর এবং খারাপ কাজ করার স্পৃহাকে বলে জুলমাত। আর নূর ও জুলমাত দু'টোই সত্তাগত দিক থেকে স্বতন্ত্র এবং দু'টোই তাদের আপনাপন সত্তার উপরে প্রতিষ্ঠিত। আমি বলি, অন্ধকার মূলতঃ অস্তিত্বহীনতানির্ভর। সুতরাং অস্তিত্হীনতার সঙ্গে “জায়ালা' শব্দটির সম্পর্ক হতে পারে না। কিন্ত এ আয়াতে যে জুলমাত বা অন্ধকারের কথা বলা হয়েছে, সেই অন্ধকার অস্তিত্হীন নয়। বরং অন্ধকারের আগমন ও নির্গমন ঘটে সৃষ্টির সীমানাতেই | তাই আলো ও অন্ধকার _এ দু'টোর একটিও আপন অস্তিত্বে অস্তিত্বশীল নয়। এ পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন অস্তিত্বের সংখ্যাই বেশী। অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন পদার্থের সংখ্যাই অধিক। তাই জুলমাত বা অন্ধকারকে প্রকাশ করা হয়েছে বহুবচনে। অপর দিকে আলোকিত অস্তিত্বের সংখ্যা নিতান্তই কম-_ তাই নূর শব্দটিকে প্রকাশ করা হয়েছে এক বচনে। নূরের সঙ্গে জুলমাতের সম্পর্ক এককের সঙ্গে একাধিকত্বের সম্পর্কের মতো । হজরত হাসান বসরী বলেছেন, এখানে জুলমাত অর্থ কুফর বা অবিশ্বাস এবং নূর অর্থ ইমান বা বিশ্বাস। তাই জুলমাতকে প্রকাশ করা হয়েছে বহুবচনে | কারণ, অবিশ্বাসের পথ একাধিক । কিন্তু ইমানের পথ (সিরাতৃল মুস্তাক্মি) কেবল একটি । তাই নূর শব্দকে এখানে প্রয়োগ করা হয়েছে একবচনে। হজরত ইবনে মাসউদ বলেছেন, একদিন রসুল স. আমাদের সামনে মাটিতে একটি সরলরেখা অংকন করলেন এবং বললেন, এটাই আল্লাহ্‌র পথ। এরপর তিনি স. ওই সরল রেখাটির ডানে বায়ে আরো অনেক রেখা আঁকলেন এবং বললেন, এ সকল পথের প্রতিটিতে রয়েছে শয়তানের দল যারা মানুষকে নিজেদের দিকে ডাকছে। এরপর তিনি স. এই আয়াত পাঠ করলেন___ইন্না হাজা সিরাতিম্‌ মুসতাকিমা ফাত্তাবিউ'হু ওয়ালা তাত্তাবিউস্‌ সুবুলা ফা তাফার্রক বিকুম আ'ন সাবিলিহি' (নিশ্চয় আমার এ পথই সরল পথ। অতএব তোমরা এর অনুসরণ করো, অন্য পথের অনুসন্ধান কোরো না__যদি করো, তবে তোমরা এ পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে)। হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, নাসাঈ ও দারেমী। তাফসীরে মাযহারী/১৩০ ॥||.011100119,.00

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।