অনুক্ত রয়েছে যে, সৃষ্টির প্রশংসার মুখাপেক্ষী তিনি নন। সৃষ্টি তার প্রশংসা করুক অথবা নাই করুক_ সকল অবস্থায় তিনি সামগ্রিক প্রশংসার অধিকারী । 'আল্লাজি খলাকাস্ সামাওয়াতি ওয়াল আরছ' (যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন) __এর অর্থ পূর্ব দৃষ্টাত্ত ব্যতিরেকেই তিনি সৃষ্টি করেছেন মহাকাশ এবং পৃথিবী ৷ এর মধ্যে এই ইঙ্গিতটিও রয়েছে যে__সকল প্রশংসা যে আল্লাহ্র, তার জন্য প্রমাণ স্বরূপ আকাশ ও পৃথিবীর সৃজনের নিদর্শনটিই যথেষ্ট । এর অধিক প্রমাণ প্রদর্শন নিম্প্রয়োজন। সকল সৃষ্টির মধ্যে আকাশ ও পৃথিবীকে বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, স্বাভাবিক দৃষ্টিপাতের মধ্যেই এ দু'টো সৃষ্টি সতত দৃশ্যমান। আর এ দু'টোর মধ্যে রয়েছে মানুষের জন্য অজস্র রহস্য ও উপদেশ। এর মধ্যেই রয়েছে দিবস ও রাত্রির নিয়মিত বিবর্তন । সুতরাং যারা বিচক্ষণ, তারা সহজেই বুঝতে পারেন, এই বিশাল সৃষ্টি যখন দৃশ্যমান__তখন এর ত্রষ্টা অবশ্যই বিদ্যমান। কোনো কোনো অজ্ঞ ব্যক্তি বলে থাকে, আকাশ চিরন্তন, চিরস্থায়ী । আল্লাহপাক আকাশকে সৃষ্টি করেছেন সময় সৃষ্টির পূর্বে । কিন্তু তাদের কথা ঠিক নয়। অন্য সকল সৃষ্টির মতো আকাশও কিয়ামতের মহাপ্রলয়ের সময় ধ্বংস হয়ে যাবে। কারণ সৃষ্টি হাদেস (বিনাশী) ___কৃদীম (চিরন্তন) নয়। “সামাওয়াত' অর্থ আকাশসমূহ। “আরদ' অর্থ পৃথিবী। এখানে আকাশকে বহু বচনে এবং পৃথিবীকে এক বচনে প্রকাশ করা হয়েছে। কারণ আকাশের আকৃতি ও এক রকম নয়। আকাশের রয়েছে বহুবিধ বিভঙ্গ ও আকার । এ কারণে আকাশের সংখ্যা একাধিক। কিন্তু পৃথিবীর মৃত্তিকা বিভিন্ন স্তর বিশিষ্ট হলেও এর মূল উপাদান একটি এবং আকারও একটি । হজরত কা'ব আহবার বলেছেন, এটি হচ্ছে তওরাত শরীফের সর্ব প্রথম আয়াত এবং সর্ব শেষ আয়াত হচ্ছে___“কুলিল হামদু লিল্লাহিল্লাজি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা' (বল, প্রশংসা আল্লাহ্র __যিনি কোনো সন্তান গ্রহণ করেন নি)। হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহপাক তার সৃষ্টির সূচনা ও আলোচনা করেছেন তারই প্রশংসাবর্ণন দ্বারা । বলেছেন__'আলহামদু লিল্লাহিল্লাজি খলাকৃস্ সামা ওয়াতি ওয়াল আরছ' (সমস্ত প্রশংসা আল্লাহ্র, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন) এবং মানুষের পরিণতি ও পরিসমাপ্তির আলোচনাও আল্লাহপাক করেছেন তার প্রশংসা সহযোগে । বলেছেন, “ওয়া কুদ্ধিয়া বাইনা হুম বিল্হাকি ওয়া কিলাল হামদু লিল্লাহি রব্বিল আ'লামীন।” “ওয়া জাআ'লাজ্ জুলুমাতি ওয়ান্ নূর" অর্থ সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো । কামুস রচয়িতা লিখেছেন, 'জায়ালা' অর্থ খলাকৃা (সৃষ্টি করা)। বায়যাবী বলেছেন, 'জায়ালা” ও “খলাকৃ" শব্দ দু'টির মধ্যে অর্থগত পার্থক্য রয়েছে। “খলাকা" অর্থ পরিমাপসন্তুত সৃষ্টি করা। আর 'জায়ালা' শব্দটির অর্থে রয়েছে অপরের প্রতি নির্ভরতার ইঙ্গিত। অর্থাৎ এক বন্তকে অন্য বস্তুর অংগীভূত করে দেয়া এবং এক বস্ত্র থেকে অন্য বস্তুর সৃষ্টি করা বা এক বস্তুকে অন্য বস্তুতে রূপান্তরিত করা । যেমন, “জায়ালাল খাতামা মিন্ ফিদ্দ্বাত (রৌপ্য দ্বারা নির্মিত আংটি)। আরেকটি : তাফসীরে মাযহারী/১২৯ ॥|.01110011 9,001
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।