Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

উঠেছিলো, তা দূর করার জন্যই এখানে এভাবে বলা হয়েছে যে, “সত্যবাদিগণ তাদের সত্যতার জন্য উপকৃত হবে" (অতএব যারা সত্যাশ্রয়ী তাদের ভীত ও চিন্তিত হওয়ার কারণ নেই)। পৃথিবীতে বিশ্বাসে, কথায় এবং আচরণে যে সত্যনিষ্ঠ, পরকালে তার সেই সত্যনিষ্ঠাই তাকে উপকৃত করবে। আর যে পৃথিবীতে মিথ্যামগ্র ছিলো, সে-ও সেদিন সত্যকে স্বীকার করবে এবং বলকে-__ “লামনাকু মিনাল মুসাল্পিনা ওয়া লামনাকু নুত্ই'মুল মাসাকিনা" (আমরা নামাজ পাঠ করতাম না এবং দরিদ্রদেরকে খাদ্য দিতাম না)। শয়তানও তখন এই স্বীকৃতি দেবে -ন্রাল্পহা ওয়াআ"দাকুম ওয়াআ'দাল হাক ওয়া ওয়াআদৃতুকুম" (নিশ্চয় আল্লাহ্‌র অঙ্গীকার সত্য, আর আমি যে অঙীকার করেছি....)। অথবা সে সেদিন এ রকমও বলবে___'ওয়াল্লহু রব্বুনা মাকুন্না মুশরিকীন' (তারা বলবে, আল্লাহই আমাদের প্রভুপালক, আমরা মুশরিক নই)। শয়তানের অনুসারীরা সেদিন এ রকম সত্য মিথ্যা অনেক কিছুই বলবে বটে, কিন্তু এতে করে তারা কোনো উপকারই লাভ করতে পারবে না । সেদিন তাদের মুখ বন্ধ করে দেয়া হবে এবং সাক্ষ্য নেয়া হবে তাদের হাত-পা ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ থেকে । এভাবে অবিশ্বাসীদেরকে সেদিন অপদস্থ করা হবে চূড়ান্তভাবে । কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখানে “সদিকীন'(সত্যবাদিগণ) অর্থ নবী রসুলগণ। কালাবী বলেছেন_ বিশ্বাসী বান্দাগণ। আতা বলেছেন, “ইয়াওমা ইয়ান্ফাউ' কথাটির উদ্দেশ্য পৃথিবীর দিবস সকল-__পরকালের দিন নয়। কারণ, পরকাল তো বিনিময় প্রদানের স্থান __আমলের স্থান নয়। পরের বাক্যে সত্যবাদিরা কিভাবে উপকৃত হবে তার বিবরণ দেয়৷ হয়েছে। তারা সেখানে চিরস্থায়ী হবে। এরপর বলা হয়েছে, “রদ্বিআল্লাহু আ'নহুম ওয়া রদু আন্হু' (আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট)। তাসাওউফ পন্থীগণ বলেছেন, প্রেম ভালোবাসা যে আল্লাহ্‌ ও তার বান্দা __ দু'দিক থেকেই হয়, এই কথাটি তার প্রমাণ। কিন্তু সাধারণ তাফসীরকারগণ কথাটির অর্থ করেছেন এ রকম_ আল্লাহ্‌্পাক সত্যবাদিদের নিষ্ঠা ও শ্রমকে পছন্দ করবেন। এটাই আল্লাহ্‌্পাকের প্রসন্্তা । আর আল্লাহ্পাকের পক্ষ থেকে সওয়াব ও জান্নাত পেয়ে সত্যাশ্রয়ীরা প্রফুলু হবেন। এটাই তাদের সত্তষ্টি। অর্থাৎ এক পক্ষ থেকে (আল্লাহ্‌র পক্ষ থেকে) থাকবে পরিপূর্ণ বিনিময় এবং অপর পক্ষ থেকে (বান্দার পক্ষ থেকে) থাকবে পরিপূর্ণ তজ্ঞতা। শেষ কথাটি এই ___ “জালিকাল ফাউজুল আ'জিম' (ইহা মহা সফলতা)। এই পরিপূর্ণ বিনিময়কে মহা সফলতা বলা হয়েছে এ কারণে যে, সে সফলতা হবে চিরন্তন । পৃথিবীর সফলতা ক্ষয়িষণ ও অস্থায়ী । আলেচ্য আয়াতদ্বয়ের শেষ আয়াতটিই -সুরা মায়িদার সর্বশেষ আয়াত । এই আয়াতে বলা হয়েছে, “আসমান ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার তাফসীরে মাযহারী/১২৭ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।