Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সন্দেহভঞ্জনঃ আল্লাহ্‌পাক মুশরিকদেরকেও ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন! এ রকম ক্ষমতা তার অবশ্যই রয়েছে। কিন্তু তিনি স্বয়ং ঘোষণা করেছেন যে, অংশীবাদীদেরকে তিনি ক্ষমা করবেন না! সুতরাং তাদের ক্ষমাপ্রাপ্তি অসম্ভব । আল্লাহ্পাকের ঘোষণার কারণেই তাদের ক্ষমাপ্রাপ্তির সম্ভাবনাটি অসন্ভবে পরিণত হয়েছে। কিন্তু এতে করে তীর ক্ষমা প্রদানের ক্ষমতা খর্ব হয়নি। আর এখানে ক্ষমা করার কথা বলার পর এ রকম বলা হয়নি ষে___তুমি রহমানুর রহীম । বলা হয়েছে “তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়" ইন্নাকা আংতাল আজিজুল হাকিম)। আজিজ ও হাকিম (পরাক্রমশালী ও প্রজ্ঞাময়) __আল্লাহ্‌্পাকের এই দু'টি নাম উল্লেখের মধ্যে এই ইংগিতটি প্রচ্ছন্ন রয়েছে যে, সকল ক্ষেত্রে আল্লাহ্‌্পাকের পরাক্রম ও প্রজ্ঞার প্রতি সমর্পিত হওয়া উচিত। হজরত ইবনে মাসউদ আলোচ্য আয়াতটি পড়তেন এভাবে __ইন তাগফির্লাহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তুয়াজ্জিব্হম ফা ইন্নাকা আংতাল আজিজুল হাকিম।' তিনি বলেছেন, রসুল স. আজিজুল হাকিম__এর সঙ্গে তুয়াজ্জিব পড়েছেন___তাগৃফির পড়েন নি। তাই কোনো কোনো আলেম বলেছেন, এই আয়াতের শব্দ ব্যবহারে কিছু অগ্র-পশ্চাৎ ঘটেছে। (অর্থাৎ তাগৃফির থেকে ইবাদুকা এবং তুয়াজ্জিবু থেকে আজিজুল হাকিম পর্যন্ত অর্থগত সামঞ্জস্য বিদ্যমান)। এই সামঞ্জস্যানুসারে আয়াতের অর্থ হবে এ রকম_ তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, তাই তুমি ইচ্ছে করলে শাস্তি দিতে পারো এবং তারাতো তোমার দাস, তাই তুমি তাদেরকে মার্জনাও করতে পারো । আমি বলি, প্রসিদ্ধ ক্রোতটিই অর্থগত দিক থেকে অধিক সামঞ্জস্যপূর্ণ । হজরত আবদুল্লাহ্‌ বিন আমর বিন আস বলেছেন, রসুলুল্লাহ স. কোরআন মজীদে উল্লেখিত হজরত ইব্রাহিমের এই দোয়াটি পাঠ করলেন_ রব্বি ইন্রাহন্না আফআলনা কাছিরম্‌ মিনান্নাসি ফামান তাবিয়ানি ফা ইন্নাহু মিন্নি ওয়ামান আ'সানি ফাইন্্রাকা গফুরুর রাহীম । তারপর তিনি স. আলোচ্য আয়াতটি বারবার আবৃত্তি করে প্রার্থনা জানালেন__ হে আমার প্রভুপালক! আমার উম্মতকে ক্ষমা করে দাও । আমার উম্মতকে মার্জনা করো প্রার্থনার সঙ্গে তার পবিত্র দু'চোখ থেকে ঝরে পড়তে লাগলো অশ্রর ধারা । আল্লাহপাক সকল কিছু সম্যক পরিজ্ঞাত। তৎসন্তেও তিনি হজরত জিবরাইলকে নির্দেশ দিলেন, আমার প্রিয় রসুলের নিকটে গিয়ে জিজ্ঞেস করো আপনার এমতো অশ্রু বর্ষণের কারণ কী? হজরত জিবরাইল নির্দেশ পালন করলেন! তার প্রশ্রের উত্তরে রসুল স. ওই কথাই ূ তাফসীরে মাযহারী/১২৫ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।