Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

অবাধ্য হয়েছে, তাদেরকে তো তুমিই সৃষ্টি করেছো। তারা তোমার প্রতি বিমুখ হয়েছে, তবুও তুমি তাদেরকে পালন করেছো এবং পৃথিবীতে দান করেছো অজস্র নেয়ামত। অতএব তোমার অকৃতজ্ঞ দাসদেরকে যদি তুমি শাস্তি প্রদান চি জ্ঞাতব্যঃ ইবনে মারদুবিয়ার য়ার বর্ণনায় এসেছে, হজরত আবু জর গিফারী বলেছেন, আমি একবার রসুল স.কে বললাম, ইয়া রসুলাল্লাহ্‌! আমার মাতা-পিতা আপনার জন্য উৎসর্গীকৃত হোক। আমি আপনার রাতের নামাজে আপনাকে এই আয়াতটি বারংবার পাঠ করতে শুনেছি । আপনি এতবার এই আয়াতটি পড়েছেন যে, এ রকম অন্য কেউ করলে আমরা তার উপর বিরক্ত হয়ে যেতাম । রসুল স. বললেন, (এই আয়াত আবৃত্তির মাধ্যমে) আমি আমার উম্মতের জন্য দোয়া করেছি। আমি বললাম, কী জবাব পেয়েছেন? তিনি স. বললেন, আমি যে জবাব পেয়েছি, তা জানলে অনেক মানুষ নামাজ পরিত্যাগ করবে। আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল, আমি এই সংবাদটি কি মানুষের মধ্যে প্রচার করবো না? তিনি স. বললেন, করো । হজরত ওমর এ কথা শুনে বললেন, হে আল্লাহ্‌র প্রিয় রসুল! এই উপর তরসা করে বসে থাকবে । রসুল স. তখন গমনোদ্যত আমাকে উচ্চস্বরে ডাক দিয়ে ফিরিয়ে আনলেন এবং এই আয়াতটিই পুনরায় আবৃত্তি করলেন। মুসলিম । হজরত আবদুল্লাহ্‌ ইবনে আমর বিন আস থেকে ইমাম নাসাঈও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। “আর যদি তাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।__ হজরত ঈসার এ কথাটির অর্থ, হে আমার আল্লাহ্‌! নিঃসন্দেহে তুমি পরম পরাক্রমশালী ও প্ররজ্ঞাময়। অপ্রতিন্থী শক্তিমত্তার অধিকারী । ক্ষমা ও শাস্তি__দু'টোই তোমার ক্ষমতাধীন। ক্ষমা করতে তুমি অপারগ অথবা বাধ্য নও । তুমি যদি শাস্তি দাও, তবে তা হবে তোমার প্রকৃত ন্যায় বিচার । আর যদি ক্ষমা করে দাও, তবে তা হবে তোমার নিতান্ত মেহেরবানী। একটি সন্দেহঃ এখানে শাস্তি ও ক্ষমা-_উভয় ক্ষেত্রে শর্তসূচক “ইন' শব্দটি ব্যবহৃত হয়েছে__এ রকম শব্দ ব্যবহারের কারণে ক্ষমা ও শাস্তি দু'টোই হয়েছে সমসন্তাবনাময়। অথচ কোরআন মজীদের বিভিন্ন স্থানে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে, অংশীবাদীরা কশ্মিনকালেও ক্ষমার নয় । তবে এখানে এ রকম সম্ভাবনার কথা বলা হলো কেনো? তাফসীরে মাযহারী/১২৪ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।