Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহৃতায়ালাই আমার ও তোমাদের স্রষ্টা ও প্রভুপালক। সুতরাং তোমরা সেই প্রভুপালক আল্লাহ্‌র ইবাদত করো । হজরত ঈসা এখানে আরো বলেছেন, 'এবং যতোদিন আমি তাদের মধ্যে ছিলাম ততোদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী; কিন্ত যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমিই তো ছিলে তাদের কার্যকলাপের তন্বাবধায়ক'__ এখানে “তুলে নিলে' কথাটি বুঝাতে “তাওয়াফফিয়া" শব্দটি ব্যবহৃত হয়েছে। শব্দটির প্রকৃত অর্থ_ কোনো কিছুকে পরিপূর্ণভাবে নিয়ে নেয়া । এই নিয়ে নেয়ার শ্রেণী বিভাজনের মধ্যে মৃত্যুও একটি শ্রেণী। আল্লাহ্পাক অন্যত্র এরশাদ করেছেন, “আল্লাহই পরিপূর্ণূপে জীবনকে হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং কারো জীবনকে হরণ করেন তাদের ন্দ্রার সময় (আল্লহু ইয়াতাওয়াফফাল আং ফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা) এখানে স্পষ্টতঃই বুঝা যায়__কেবল মৃত্যুর সময় নয়, ন্দ্রার সময়েও আল্লাহপাক মানুষের প্রাণ হরণ করে থাকেন (প্রাণ হরণ করা বা নিয়ে নেয়া বুঝাতে এখানেও তাওয়াফফা শব্দটি ব্যবহৃত হয়েছে)। 'তুমিই তো ছিলে তাদের কার্যকলাপের তত্বাবধায়ক'__ হজরত ঈসার এ কথাটির অর্থ, হে আমার পরম প্রভুপালক! আমাকে তো তুমি তোমার সকাশে তুলে নিয়েছো। তারপর আমার সম্প্রদায়ের কার্যকলাপের তন্বাববান করেছো তুমি। তাদের মধ্যে তুমি যাদেরকে মিথ্যাচারিতা থেকে বাচাতে চেয়েছো তাদেরকে সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে, নবীগণের মাধ্যমে এবং আসমানী কিতাবের মাধ্যমে হেদায়েত দান করেছো। আয়াতে উল্লেখিত হজরত ঈসার শেষ কথাটি এই-_এবং তুমিই সর্ব বিষয়ে সাক্ষী। কথাটির মাধ্যমে এই সত্য স্বীকৃতিটিই দেয়া হয়েছে যে__আন্লাহ্পাক সকল কিছুর দ্রষ্টা। অতীতের, বর্তমানের এবং ভবিষ্যতের ৷ সুরা মায়িদা ঃ আয়াত ১১৮ রহ রোলার যারা ৭2)শ1৩/5848৩0:5৮৩৮৩| 03 “তুমি যদি তাহাদিগকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই দাস, আর যদি তাহাদিগকে ক্ষমা কর তবে তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।' এই আয়াতটিও হজরত ঈসার বক্তব্যের ধারাবাহিকতা ৷ হজরত ঈসা এখানে বলছেন__ইন তুয়াজ্জিব্হুম ফাইন্লাহুম ইবাদুক' (তুমি যদি তাদেরকে শাস্তি দাও, তবে তারাতো তোমারই দাস)। অর্থাৎ_ হে আমার আল্লাহ্‌! তুমি তো সকলের সর্বময় অধীশ্বর। সুতরাং, তুমি তোমার মালিকানায় যথেচ্ছ অধিকার প্রয়োগ করতে পারো । এ বিষয়ে আপত্তি উ্থাপনের কোনো অবকাশই নেই । যারা তাফসীরে মাযহারী/১৯৩ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।