Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

“তা'লামু মাফি নাফসি ওয়ালা আ'লামু মাফি নাফসিকা' (আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো, কিন্ত তোমার অন্তরের কথা আমি অবগত নই)। এখানে প্রথমে উল্লেখিত 'নাফসি' শব্দটির মাধ্যমে হজরত ঈসার সত্তাকে নির্দেশ করা হয়েছে । আর শেষে “ফি নাফসিকা' শব্দটির মাধ্যমে বুঝানো হয়েছে আল্লাহ্‌্পাকের জাত বা সত্তাকে । শব্দের সমান্তরাল ব্যবহারের নিয়মে এখানে এ রকম করা হয়েছে। শেষে বলা হয়েছে, ইন্নাকা আংতা আল্লামুল গুযুব' (তুমি তো অদৃশ্য সন্বন্ধে পরিজ্ঞাত)। গুযুব শব্দটিকে কেউ কেউ পড়েছেন গিয়ুব। 'গইন' অক্ষরটিকে “যের' না 'পেশ' সহযোগে পড়তে হবে, সে সম্পর্কে কোরআন পাঠকদের মধ্যে মততেদ রয়েছে। ১১ $ আয়াত ১১৭ টা ০ চাটি তোর ৫ যা ০৬১৪৮৪১৫৪০১ 0) “তুমি আমাকে যে আদেশ করিয়াছ তাহা ব্যতীত তাহাদিগকে আমি কিছুই বলি নাই; তাহা! এই£ “তোমরা আমার ও তোমাদিগের প্রতিপালক আল্লাহের ইবাদত কর;' এবং যতদিন আমি তাহাদিগের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদিগের কার্যকলাপের সাক্ষী; কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে তখন তুমিই তো ছিলে তাহাদিগের কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমিই সর্ব বিষয়ে ু আগের আয়াতে আল্লাহ্‌তায়ালার প্রশ্নের পরিপ্রেক্ষিতে হজরত ঈসা যে উত্তর দিতে শুরু করেছিলেন, সেই উত্তরের ধারাবাহিকতা চলে এসেছে এই আয়াতেও । এখানে হজরত ঈসার বক্তব্যে আল্লাহ্‌পাকই যে প্রকৃত নির্দেশদাতা সে কথাটি স্পষ্টরূপে ফুটে উঠেছে। নির্দেশ দান প্রসঙ্গটিকে তিনি নিজের সঙ্গে সম্পৃক্ত করেননি । অর্থাং তিনি এ কথা বলেন নি যে “তুমি আমাকে যে আদেশ করেছো আমি তাদেরকে সেরূপই আদেশ করেছি ।' বরং তিনি বলেছেন, “তুমি আমাকে যা আদেশ করেছো তা ব্যতীত তাদেরকে আমি কিছুই বলিনি।' এই বক্তব্যটিতে সুস্পষ্ট হয়েছে যে, আল্লাহ্পাকই প্রকৃত আদেশদাতা । আর অন্য সকল রসুলের মতো তিনি সে কথা তার সম্প্রদায়ের নিকট প্রচার করেছেন (বলেছেন)। “আনি'বুদুল্লহা রবিব ওয়া রব্বাকুম' অর্থ__ তোমরা আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহ্র ইবাদত করো। এ কথার মাধ্যমে হজরত ঈসা বনী ইসরাইলদেরকে বুঝিয়ে দিয়েছেন যে, আমি স্রষ্টা ও প্রভুপালক নই। বরং তাফসীরে মাযহারী/১২২ ॥||.011100119,.00

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।