"ইয়া ঈসাব্না মারইয়ামা আংতা কুলতা লিন্নাস' অর্থ__ হে মরিয়ম তনয় ঈসা! তুমি কি লোকদেরকে বলেছিলে । “আংতা' অর্থ তুমি এবং কুলতা অর্থ তুমি বলেছিলে । “তোমরা আল্লাহ্ ব্যতীত আমাকে ও আমার জননীকে ইলাহ্রূপে গ্রহণ করো" কথাটিকে হজরত ঈসার সঙ্গে সুদৃট করার জন্যই এখানে আংতা শব্দটিকে বসানো হয়েছে বুলতা শব্দটির আগে । আমার ও আমার জননীর উপাসনা করো__এ রকম কথা হজরত ঈসার পক্ষে কম্মিনকালেও বলা সম্ভব নয়। কারণ, তিনি অবশ্যই জানতেন, আল্লাহপাক জন্মাদান ও আনুরূপ্য থেকে পবিত্র । তাই এ রকম শক্তিশালী প্রশ্রের মাধ্যমে বক্তব্যটিকে হজরত ঈসার সঙ্গে সম্পৃক্ত করে প্রকাশ করা হয়েছে। হজরত ঈসা এবং তার ধর্মপরায়ণা জননী অবশ্যই সৃষ্টির বৃত্তভূত। তাই এখানে বলা হয়েছে__ আল্লাহ্ ব্যতীত। অর্থাৎ তারা আল্লাহ্ নন গায়ের আল্লাহ্ । “মিন দুনিল্লাহ্' অর্থ আল্লাহ্ ব্যতীত । অনধিক বুঝাতে “দুনা' শব্দটি ব্যবহৃত হয়। শব্দটির ব্যবহারের মাধ্যমে এই ইঙ্গিত করা হয়েছে যে__অপরের উপাসনা করার সঙ্গে আল্লাহ্র উপাসনা করার অর্থ আদৌও আল্লাহ্র উপাসনা না করা। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ্র উপাসক নয়, যে তার উপাসনায় আল্লাহ্পাকের সঙ্গে হজরত ঈসা ও হজরত মরিয়মকে উপাস্য বানায় । আরেকটি অর্থ এ রকম হতে পারে যে __তোমরা আমার ও আমার মায়ের এমন উপাসনা করো, যা আল্লাহ্র উপাসনার চেয়ে নিম্নমানের । এ রকম অর্থ করার কারণ এই যে__শ্বীষ্টানেরা হজরত ঈসা ও হজরত মরিয়মকে আল্লাহ্পাকের সমান্তরাল কোনো উপাস্য বলে মনে করতো না। তারা মনে করতো হজরত ঈসা ও তার জননী একমাত্র উপাস্য আল্লাহতায়ালার মাধ্যম । তাই তাদের উপাসনা করার অর্থ আল্লাহরই উপাসনা করা। “তুমি কি লোকদেরকে বলেছিলে যে, তোমরা আল্লাহ্ ব্যতীত আমাকেও আমার জননীকে উপাস্য রূপে গ্রহণ করো? _কিয়ামতের দিন আল্লাহ্পাকের এ রকম রোষতণ্ড প্রশ্ন শুনে হজরত ঈসা শিউরে উঠবেন। প্রকম্পিত হবে তার শরীরের গ্রন্থিসমূহ। তার দেহের প্রতিটি পশমের গোড়া থেকে বের হবে রক্ত কণা । এ রকম বলেছেন আবু রওক। হজরত ঈসা তখন বলবেন, তুমিই মহিমান্বিত! যা বলার অধিকার আমার নেই, তা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তা বলতাম, তবে তুমিতো তা জানতে । আমার অন্তরের কথা তো তুমি অবগত, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই; তুমি তো অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত।' “সুবহানাকা' অর্থ তুমিই মহিমান্বিত, পবিত্র। অর্থাঘ_ হে আমার মহা মহিমান্বিত পরম পবিত্র প্রভুপালক! আমি তোমার মহিমা ও পবিত্রতার স্বীকৃতি দান করছি। এ কথাও ঘোষণা করছি যে, তুমি সকল প্রকার শিরিক থেকে মুক্ত, পবিভ্র। সুতরাং কোনো প্রকার শিরিক প্রকাশক বাক্য আমার পক্ষে বলা অসম্ভব। তাফসীরে মাযহারী/১২১ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।