Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

জানিয়েছেন। সুতরাং খাঞ্চা অবতীর্ণ হয়নি-__এ রকম বলা যায় না। এছাড়া খাথ্রা অবতীর্ণ হওয়ার স্বপক্ষে রসুলুল্লাহ স. এর বহুসংখ্যক হাদিস বিদ্যমান । আর এ সম্পর্কে রয়েছে সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণের অসংখ্য উক্তি । অতএব, বিষয়টি সর্বজনবিদিত । সুরা মাযিদা ঃ আয়াত ১১৬ পা পাপা পঠ ৬/৫9১১৬৩।০৩৬$৩১০4৮৩৬৪:০৩৩১০ ৫৩৩৩৮৩০৫৪০৩ লিলি 9444 ০১৮১৩ ৩ 0) আল্লাহ্‌ যখন বলিবেন, "হে মরিয়ম তনয় ঈসা! তুমি কি লোকদিগকে বলিয়াছিলে যে, তোমরা আল্লাহ্‌ ব্যতীত আমাকে ও আমার জননীকে ইলাহ্‌ রূপে গ্রহণ কর? সে বলিবে, “তুমিই মহিমান্বিত! যাহা বলার অধিকার আমার নাই তাহা বলা আমার পক্ষে শোভন নহে। যদি আমি তাহা বলিতাম, তবে তুমি তো তাহা জানিতে । আমার অন্তরের কথা তো তুমি অবগত আছ, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নহি; তুমি তো অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত। “ইজ্‌ কৃলাল্পহ' অর্থ __আল্লাহ্‌ বলেছিলেন অথবা বলবেন । “কৃলা' অতীতকাল বোধক। ইজ্‌ শব্দটিও অতীতকাল বুঝানোর জন্য ব্যবহৃত হয়। তাই সুদ্দী হজরত ঈসার আকাশারোহনের পর। কিন্তু তাফসীরবিদগণের অভিমত হচ্ছে__ এখানে “ইজ ক্লাল্পহ' অর্থ আল্লাহপাক (কিয়ামতের দিন) বলবেন। অবিশ্বাসীদেরকে সতর্ক ও তিরস্কার করার জন্য এ রকম প্রকাশভঙ্গির ব্যবহার ঘটেছে। অন্য দু'টি আয়াতেও এমতো প্রকাশভঙ্গির দৃষ্টান্ত রয়েছে। যেমন, ১. ইয়াওম়া ইয়াজ্মাউল্পহর রুসুলা ফা ইয়াকুল্‌' (স্মরণ করো, যেদিন আল্লাহ্‌ রসুলদেরকে একত্রিত করবেন এবং জিজ্ঞেস করবেন)। আয়াত ১০৯। ২, “হাজা ইয়াওমুই ইয়ানফাউস্‌ সদিকীনা সিদ্কাহুম।' সুতরাং এখানে “কৃলা' অর্থ হবে কিয়ামতের দিন বলবেন। এখন অবশিষ্ট রইল “ইজ' শব্দটির অতীতকালসূচক ব্যবহারের প্রসঙ্গটি। এ সম্পর্কে বলতে হয় যে, ভবিষ্যতের সুনিশ্চিত ঘটনার ক্ষেত্রে এ রকম অতীতকাল বোধক শব্দ ব্যবহার সিদ্ধ। এ রকম শব্দ ব্যবহার ঘটলে বুঝে নিতে হবে যে, ভবিষ্যতে যা ঘটবে (কিয়ামত) তা যেনো ঘটেই গিয়েছে । “ওয়ালাও তারা ইজ্‌ ফাজাউ'__এই আয়াতেও এভাবে ইজ শব্দটির ব্যবহার ঘটেছে। তাফসীরে মাযহারী/১২০ | ॥|.011100119,.001

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।