আমার খাঞ্যার খাদ্য কেবল দরিদ্রদের জন্য নির্ধারণ করলাম । বিত্তশালীদের কোনো অংশ এতে নেই। হজরত ঈসা আল্লাহপাকের এই প্রত্যাদেশ জনসমক্ষে প্রচার করলেন। বিত্তশালীরা চিন্তিত হলো। তারা হয়ে গেলো সন্দেহবাদী। অন্য লোকের মধ্যেও তারা সন্দেহ সৃষ্টি করে চললো । বলে বেড়াতে লাগলো, ভালো করে দেখে নিও, খাঞ্চাটি কি সত্যিই আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে? (আকাশ থেকেই যদি অবতীর্ণ হয়, তবে আর ধনী দরিদ্রের মধ্যে পার্থক্যের কথা ওঠে কেনো)। আল্লাহপাক পুনঃপ্রত্যাদেশ করলেন আমি খাঞ্চা অবতীর্ণ করার পর যারা কুফরী (বিশ্বাসঘাতকতা) করবে আমি তাদেরকে এমন শাস্তি দিবো___যা পৃথিবীতে অন্য কাউকে কখনো দিবো না। (সুতরাং যারা ইতোমধ্যে কুফরী করেছে তারা হয়ে গিয়েছে শাস্তির উপযুক্ত)। হজরত ঈসা বললেন, হে আমার আল্লাহ্! যদি তুমি তাদেরকে শাস্তি দাও (শাস্তি দেয়ার একক অধিকারী তো তুমিই), কিন্তু তারা তো তোমার বান্দা, আর যদি তাদেরকে তুমি মার্জনা করো, তবে নিঃসন্দেহে তুমিই তো অতুলনীয় ক্ষমাপরায়ণ। (তুমি মার্জনা করতে পারো এবং ক্ষমাপ্রার্থনা পদ্ধতিও তোমার জানা)। বিশ্বাসঘাতক তিনশত তেব্রিশজন ইহুদীর আকৃতি পরিবর্তন করে দিলেন আল্লাহ্্পাক। রাতে তারা তাদের স্ত্রীদের সঙ্গে শয্যা গ্রহণ করেছিলো । সকালে দেখলো, তারা আর মানুষ নয়, শুকর। ওই শুকরগুলো অন্য শুকরের মতো পচা নালা নর্দমায় দুর্গন্ধযুক্ত খাদ্য অন্বেষণ করতে শুরু করলো। এই তীতিপ্রদ দৃশ্য দেখে বনী ইসরাইল জনতা হজরত ঈসার দরবারে উপস্থিত হয়ে কাঁদতে শুরু করলো। শুকরাকৃতির লোকগুলোও কাদতে কাঁদতে তার চারপাশে ঘোরাঘুরি করতে লাগলো । হজরত ঈসা তাদের নাম ধরে ডাকলে তারা মাথা ঝুঁকিয়ে ইশারায় সাড়া দিতো । কথা বলার শক্তি তাদের ছিলো না। মাত্র তিন দিন পরেই মারা গেলো তারা । বাগবী লিখেছেন, হজরত আম্মার বিন ইয়াসার থেকে খালাস বিন আমর উল্লেখ করেছেন__রসুল স. বলেছেন, আকাশ থেকে অবতীর্ণ খাঞ্যাটিতে ছিলো গোশ্ত ও রুটি । বনী ইসরাইলকে বলা হয়েছিলো যতোদিন পর্যন্ত তোমরা এই আহার্য নিয়ে লুকিয়ে না রাখবে অথবা আত্মসাৎ না করবে, ততোদিন পর্যন্ত খাটি তোমাদের কাছে থাকবে । কিন্তু চঞ্চলমতি জনতা প্রথম দিনেই খাঞ্চা থেকে খাদ্য নিয়ে লুকিয়ে রাখতে শুরু করলো । কেউ করলো আত্মসাৎ । ফলে তারা কেউ হলো শুকর। কেউ হলো বানর। হজরত ইবনে আব্বাস বলেছেন, হজরত ঈসা বনী ইসরাইলদেরকে বলেছিলেন, তোমরা তিরিশ দিন রোজা রাখো । তারপর আল্লাহ্্পাকের কাছে যা খুশী চাও! আল্লাহপাক তোমাদের যাঞ্চা পুরণ করবেন । নির্দেশ মোতাবেক তারা সকলেই রোজা রাখলো । তারপর বললো, আমরা কারো কাজ করে দিলে সে আমাদেরকে খাদ্য দেয়। আমরা আল্লাহ্র কাজ করেছি। সুতরাং আল্লাহ্র কাছে আমরা খাবার চাই। এ কথা বলে তারা আল্লাহ্পাকের কাছে আকাশী খাঞ্চার তাফসীরে মাযহারী/১১৮ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।