Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এবং বিস্মিল্লাহ্‌ বলে খাঞ্চার আবরণ উন্মোচন করো । হাওয়ারীদের নেতা শামাউন সেফার বললো, হে আল্লাহ্‌র রসুল! এই বিশেষ কর্মের জন্য আপনিই অধিক উপযুক্ত । হজরত ঈসা দণ্ডায়মান হলেন ॥ ওজু করলেন। দীর্ঘ সময় ধরে নামাজ পাঠ করলেন। অনেক রোদন করলেন । তারপর বিস্মিলাহ্‌ বলে খাধ্ঝার আবরণ উন্মোচন করলেন এবং বললেন বিস্মিল্লাহি___খইরুর রজেকীন। সকলে সবিস্ময়ে দেখলো, খাঞ্চায় রয়েছে আঁশ ও কাটাবিহীন একটি ভাজা মাছ। মাছটি থেকে তেল টুঁয়ে পড়ছে। আর তার মস্তকের দিকে রয়েছে কিছু লবণ। লেজের দিকে কিছু সিরকা । চারপাশে রয়েছে বহু বর্ণের ব্যপ্রন__ সেগুলোতে কোনো সুবাস ছিলো না। মাছটির পাশে আরও রয়েছে পাচটি কুটি । একটি রুটির উপরে রয়েছে জয়তুন। দ্বিতীয়টির উপরে রয়েছে মধু। তৃতীয়টির উপরে ঘি, চতুর্থাটর উপরে পনির এবং পঞ্চমটির উপরে রয়েছে এক টুকরো গোশত । শামাউন বললো, হে রুহুল্ুহ! এ খাদ্য কি ইহকালের না পরকালের? হজরত ঈসা বললেন, এ আহার্য পৃথিবীর আহার্ষের মতো নয়। আবার পরকালের খাদ্যের সঙ্গেও এর মিল নেই। এ হচ্ছে আল্লাহ্পাকের অপার ক্ষমতার এক বিরল নিদর্শন । তোমাদের প্রার্থনার ফল হিসেবে আগত এ আহার্য তোমরা ভক্ষণ করো। আল্লাহপাক তোমাদেরকে সাহায্য করবেন। আর তার অপার ক্ষমতা বলে এই আহার্ষের মধ্যে তিনি প্রাচুর্য দান করবেন। হাওয়ারীগণ বললেন, হে রুহুল্লাহ! আপনিই প্রথম শুরু করুন। হজরত ঈসা বললেন, এই আহার্য ভক্ষণ থেকে আমি আল্লাহপাক সকাশে পরিত্রাণ প্রার্থনা করি। এই খাদ্য চেয়েছিলে তোমরা । তাই তোমরাই এই খাদ্য ভক্ষণ করো । এ কথা শুনে হাওয়ারীগণ ভীত হলেন (কেউই আহার্য স্পর্শ করলেন না)। হজরত ঈসা তখন দরিদ্র, ক্ষুধার্ত, অসুস্থ, বিকলাঙ্গ এবং কুষ্ঠ ব্যধিপ্স্তদেরকে ডাকলেন এবং বললেন, আল্লাহ্‌ প্রদত্ত এই আহার্য ভক্ষণ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। কিন্ত্রী অন্যদের জন্য বিপজ্জনক । নিমন্ত্রিত জনতা পরিতৃপ্তির সঙ্গে ভক্ষণ করলো আসমানী আহার্য। এক হাজার তিনশজন নিরন্ন নারী পুরুষ উদরপূর্তি করে ভক্ষণ করার পর দেখা গেলো-_ ভাজা মাছটি পূর্বের অবস্থাতেই রয়েছে। এরপর অলৌকিক খাধ্গটি উঠে গেলো আকাশে । এভাবে এক সময় জনতার দৃষ্টি থেকে সংগপ্ত হয়ে গেলো অলৌকিক নিদর্শনটি । অদৃশ্য থেকে ঘোষিত হলো-__ যে সকল অসুস্থ ও বিকলাঙ্গ মানুষ অলৌকিক আহার্য ভক্ষণ করেছে তারা হয়ে গিয়েছে নিরোগ। যে নিরন্ন নারী পুরুষ এই অলৌকিক খাদ্য খেয়েছে তারা হয়ে গিয়েছে বিস্তবান। যারা খায়নি তারা হয়েছে লজ্জিত। চল্লিশ দিন পর্যন্ত চাশতের নামাজের সময় অবতীর্ণ হতে লাগলো অলৌকিক খাঞ্চা। খাঞ্যা অবতীর্ণ হলে ধনী দরিদ্র, ছোট-বড়, পুরুষ-মহিলা সকলে সেখানে একত্র হতো। সকলেই আহার করতো খাধ্ধটি থেকে । আহার শেষে সকলের চোখের সামনেই খাঞ্ঠাটি অদৃশ্য হয়ে যেতো আকাশে । এ রকমও বলা হয়েছে যে, সামুদ সম্প্রদায়ের উদ্ত্রীর মতো একদিন পর একদিন খাঞ্চাটি অবতীর্ণ হতো । আল্লাহপাক তার প্রিয় রসুল হজরত ঈসাকে প্রত্যাদেশ করলেন_ আমি রর তাফসীরে মাযহারী/১১৭ ॥11.011100119.00

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।