Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

“ওয়া আয়াতাম মিনকা'__ অর্থ, তোমার নিকট থেকে নিদর্শন । অর্থাৎ এমন এক প্রমাণ যার মাধ্যমে প্রকাশিত হয় আল্লাহ্‌্পাকের অপার ক্ষমতা এবং হজরত ঈসার নবুয়ত । সবশেষে বলা হয়েছে, “এবং আমাদেরকে জীবিকা দান করো, আর তুমিইতো শ্রেষ্ঠ জীবিকাদাতা ।' এ কথার পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে__ ৩৩১০০৪৫৬৩৬৫ ৫4 এ১০ ০042 তত ০৬১৯৩৩৮1৬০১ 0) আল্লাহ্‌ বলিলেন, “আমিই তোমাদিগের নিকট উহা প্রেরণ করিব: কিন্তু ইহার পর তোমাদিগের মধ্যে কেহ সত্যপ্রত্যাখ্যান করিলে তাহাকে এমন শাস্তি দিব, যে শাস্তি বিশ্ব জগতের অপর কাহাকেও দিব না। 'ইন্নি মুনাজ্জিলুহা আ'লাইকুম"_ অর্থ, আমিই তোমাদের নিকট উহা প্রেরণ করবো । আধিক্য ও ধারাবাহিক ক্রিয়া বুঝাতে “মুনাজ্জিলুম* শব্দটি ব্যবহৃত হয়েছে। এভাবে অর্থ দাড়িয়েছে__ নিশ্চয়ই আমি তোমাদের প্রার্থনা পূরণ করবো এবং ধারাবাহিকভাবে কয়েকবার আমি খাঞ্চা অবতীর্ণ করবো। এরপর বলা হয়েছে, “কিন্ত এরপর আমি তোমাদের মধ্যে কেউ সত্য প্রত্যাখ্যান করলে তাকে এমন শাস্তি দিবো, যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দিবো না।' শাস্তিদান বুঝাতে এখানে “আযাবান' শব্দটি ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে শাস্তির একটি বিশেষ রূপ বা পদ্ধতির বর্ণনা দেয়া হয়েছে, যে শাস্তি পরবর্তীতে আর কাউকে দেয়া হবে না। তাই হয়েছে। খাঞ্চা অবতীর্ণ হওয়ার পর যারা সত্য প্রত্যাখ্যান করেছে আল্লাহপাক তাদেরকে শুকর ও বানরে পরিণত করে দিয়েছেন। এ রকম ভয়াবহ শাস্তি পরবর্তীতে আর কাউকে দেয়া হয়নি! ইতোপূর্বে হজরত সালমান ফারসী বর্ণিত একটি হাদিস উল্লেখ করা হয়েছে। ওই হাদিসের শেষাংশে বলা হয়েছে__হজরত ঈসা দোয়া করলেন। একটু পরে আকাশ থেকে নেমে এলো একটি লাল রঙের খাঞ্চা। খাঞ্চাটি ছিলো পর্দাবৃত। ধীরে ধীরে খাঞ্চটি এসে পড়লো মাটিতে। খাঞ্চা পতনের এই দৃশ্যটি দেখে হজরত ঈসা কাদতে শুরু করলেন এবং বললেন, হে আমার আল্লাহ্‌! আমাকে কৃতজ্ঞচিত্তদের অন্তর্ভত করো। আর এই নেয়ামতকে আমাদের জন্য রহমতে পরিণত করে দাও। একে শাস্তির উপকরণ বানিও না। বনী ইসরাইল জনতা বিস্ময়মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো অলৌকিক খাঞ্চাটির দিকে। খাঞ্চা থেকে ছড়িয়ে পড়ছে অ সুবাস, যে সুবাসৈর সঙ্গে তারা কম্মিনকালেও পরিচিত ছিলো না। হজরত ঈসা বললেন, তোমাদের মধ্যে যে সর্বাধিক পুণ্যবান সে দগ্তায়মান হও তাফসীরে মাযহারী/১১৬ . ॥||.11100119,.001

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।