আকাশ থেকে খাঞ্যা অবতীর্ণ করার কথা বোলো না। এ রকম অলৌকিক খাথ্গা অবতীর্ণ হলে তা হবে একটি বিরল নিদর্শন । আর ওই পবিত্র নিদর্শনের প্রতি তোমরা যথাযথ কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করতে পারবে না। সামুদ সম্প্রদায় তাদের নবীর নিকট এ রকম নিদর্শন দেখতে চেয়েছিলো । সে কারণেই তারা ধ্বংস হয়েছিলো । ওই নিদর্শন দ্বারা তাদেরকে পরীক্ষা করা হয়েছিলো । সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি । হাওয়ারীরা হজরত ঈসার সতর্ক সংকেত সত্তেও নিরস্ত হলো না। অনভিপ্রেত আবদারের উপরেই অনড় রইলো তারা । রসুলের কথার উপরে কথা বলা অন্যায়, বেআদবী | তবু__ সুরা মায়িদা ঃ আয়াত ১১৩ পপি ৩৩22 2রপর্সেপ প:5% 22 পভ তা ৫1৫ ৮2১ ন্ 2 223 ৩৩৩৩০৩১৬১৬৬০০০০৬৬৮৮ ৩৮৮5 ঞ ৫5 টি ০০৮৬৪০5৬৫০০, 0 তাহারা বলিয়াছিল, “আমরা চাই যে, উহা হইতে কিছু খাইব ও আমাদিগের চিত্ত প্রশান্তি লাভ করিবে । আর আমরা জানিতে চাহি যে, তুমি আমাদিগকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাহি।' প্রত্যক্ষ অভিজ্ঞতায় য় বিশ্বাস দৃঢ়বদ্ধ হয়। চিত্তপ্রশান্তি ঘটে । সে কথাই আলোচ্য আয়াতে উদ্ধৃত হাওয়ারীদের কথায় প্রকাশ পেয়েছে। এক বর্ণনায় এসেছে, হজরত ঈসা তখন খাঞ্তার আবেদনকারীদেরকে বলেছিলেন, তিরিশটি রোজা রাখো । তারপর তোমাদের আবেদন আল্লাহপাক গ্রহণ করবেন । হাওয়ারীরা তাই করলো । তারপর দোয়ার মাধ্যমে লাভ করলো আসমানী খাঞ্চা। তারপর বললো, হে রসুল ঈসা! এ ব্যাপারে আমাদের প্রতীতি জন্মেছে যে, তিরিশটি রোজা রেখে প্রার্থনা জানালে আল্লাহপাক সে প্রার্থনা গ্রহণ করেন। আয়াতের শেষ দিকে বলা হয়েছে, “ওয়া নাকুনা আলাইহা মিনাশ্ শাহেদীন'__এ কথার অর্থ, আমরা এর সাক্ষী থাকতে চাই । অর্থাৎ অদৃশ্যের প্রতি বিশ্বাস তো আমাদের ছিলোই । আসমানী খাঞ্তা লাভের পর আল্লাহ্র এককত্, কুদরত এবং আপনার নবুয়তের প্রতি এবার আমাদের প্রত্যক্ষ বিশ্বাসও অর্জিত হলো। কথাটির অর্থ এ রকমও হতে পারে যে, যখন আমরা বনী ইসরাইল জনতার নিকট গমন করবো, তখন তাদের সম্মুখে আমাদের এই প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কে সাক্ষ্য দিতে পারবো। বলা বাহুল্য, হাওয়ারীগণের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছিলো হজরত ঈসার নেতৃত্বে। এক বর্ণনায় এসেছে, হজরত ঈসা গোসল শেষে কম্বল পরিধান করে নামাজ পড়ে অবনত মস্তকে চক্ষু নিমীলিত অবস্থায় রোদন করছিলেন এবং প্রার্থনা জানাচ্ছিলেন_ তাফসীরে মাযহারী/১১৪ ॥||.11100119,.00
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।