Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কোনো কোনো আলেম বলেছেন, এখানে হাওয়ারীগণের প্রকাশ্য বক্তব্য থেকে এ কথাই প্রতীয়মান হয় যে, তাদের বিশ্বাস ছিলো প্রাথমিক পর্যায়ের । তাদের অন্তরের গভীরতম প্রদেশে মারেফাতের লেশ মাত্র ছিলো না। তারা সবেমাত্র মুর্খতা ও অবিশ্বাসের যবনিকা অতিক্রম করেছিলো । তাই হজরত ঈসা তাদের এ রকম অশিষ্ট উক্তিতে বিব্রতবোধ করেছিলেন। বলেছিলেন___“ইত্তাকুল্নহা ইনকুনতুম মু'মিনিন (আল্লাহ্‌কে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হও)। “মায়িদা' অর্থ খাদ্যপরিপূর্ণ বা খাদ্যস্জিত পাত্র। শব্দটি এসেছে “মাদা' ইয়ামিদু' থেকে । “মাইদুন' অর্থ পরিবেশন করা । খাঞ্ার মাধ্যমে খাদ্য পরিবেশন করা হয়। তাই খাধ্তাকে বলা হয় মায়িদা । যেমন বলা হয়-__ নদী প্রবাহিত হয়। কিন্ত প্রকৃত পক্ষে নদী নয়, প্রবাহিত হয় পানি। তবু প্রবাহিত হওয়ার সম্পর্ক করা হয় নদীর সঙ্গে। কুফাবাসীগণ বলে থাকেন, মায়িদা অর্থ আন্দোলিত হওয়া বা নড়াচড়া করা। বসরাবাসীরা বলেন, ভক্ষণকারীরা আহারের সময় খাথ্যা নাড়াচাড়া করেন । তাই এ অবস্থাকে বলা হয় “মায়ি দাতুন।" “ক্লাত্তাকুল্লহ' অর্থ__ আল্লাহকে ভয় করো। হাওয়ারীদেরকে লক্ষ্য করে হজরত ঈসা এ রকম বলেছিলেন । তার এ রকম বলার উদ্দেশ্য ছিলো, মোজেজা (অলৌকিক নিদর্শন) দেখতে চাওয়া নিষিদ্ধ । অতীত উম্মতেরা এভাবে মোজেজা দেখতে চেয়ে তাদের নবীদেরকে ব্বিত করেছিলো । যার ফলে ধ্বংস হয়ে গিয়েছিলো তারা । হজরত ঈসা তাই আল্লাহ্‌র ভয় প্রদর্শন করে হাওয়ারীদেরকে সাবধান করে দিয়েছিলেন। “ইন কুনতুম মুমিনীন' অর্থ, যদি তোমরা বিশ্বাসী হও । বিশ্বাসীদের জন্য মোজেজা দেখতে চাওয়া অসিদ্ধ । হজরত ঈসার এ রকম বলার উদ্দেশ্য ছিলো এ কথাটি জানিয়ে দেয়া যে, হে হাওয়ারীগণ! আল্লাহ্‌পাকের অপার ক্ষমতার (কুদরতের) প্রতি এবং আমার রেসালাতের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করেই থাকো, তবে মোজেজা দেখতে চাও কেনো? সন্দেহের ক্ষেত্রেই তো কেবল প্রমাণের প্রয়োজন হয়। তোমরা বলো তোমরা বিশ্বাসী । তবে সন্দেহকে প্রশ্রয় দিয়ে প্রমাণ হিসেবে মোজেজা দর্শনের দিকে ধাবিত হচ্ছো কেনো? হজরত ঈসার এমতো উক্তির অর্থ এ রকমও হতে পারে ফে__্যদি তোমরা ইমানের দাবীতে সত্য হও (বিশ্বাসী হও) “তবে খাদ্যপরিপূর্ণ খাঞ্চ প্রেরণ করতে সক্ষম?_এ ধরনের অযথার্থ প্রশ্ন থেকে বিরত হও । নাওয়াদিরুল উসুল গ্রন্থে ইবনে আবী হাতেম, হাকেম, তিরমিজি-_আল উ'জমা গ্রন্থে আবুশ শায়েখ এবং আল ফায়লানীয়াত গ্রন্থে আবু বকর শাফেয়ী, হজরত সালমান ফারসী থেকে বর্ণনা করেছেন, হাওয়ারীদের আসমানী খাঞ্ার আবেদনে হজরত ঈসা অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। তিনি তখন তাদেরকে বলেছিলেন, আল্লাহপাক তোমাদেরকে যা৷ কিছু দিয়েছেন তাতেই কৃতজ্ঞ থাকো । . তাফসীরে মাযহারী/১১৩ ॥|.01110011 9,001

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।