ইজ কৃলাল হাওয়ারিইয়ুনা ইয়া ঈসাব্না মারইয়ামী হাল ইয়াস্তাতীযু রব্বুকা'___ এ কথার অর্থ হাওয়ারীগণ বলেছিলো, হে মরিয়ম-তনয় ঈসা! তোমার প্রতিপালক কি সক্ষম? অর্থাৎ তোমার প্রতিপালক কি আমাদের নিবেদন বাস্তবায়ন করতে সক্ষম? “ইস্তাতায়াত' অর্থ এখানে মেনে নেয়া অথবা নিবেদনানুসারে কার্য সম্পাদন করা। যেমন “ইস্তিজাব' শব্দটি ব্যবহৃত হয় আজাবা অর্থে। তাই “ফাস্তাজাবা লাহুম' অর্থ আল্লাহ্ কবুল করে নিয়েছেন। ইবনে আবী হাতেম আমের _শা'বী সূত্রে উল্লেখ করেছেন, হজরত আলী 'হাল ইয়াস্তাতিয়ু রব্বুকা' পাঠ করার পর বলেছেন, এর অর্থ হবে “হাল ইউতিয়ু রব্বুকা।' আছার গ্রন্থে এসেছে__ “মান আতায়াল্লহা আতায়াহু'-__ কথাটির অর্থ, যে আল্লাহ্র আনুগত্য করে আল্লাহ্ তার আবেদন মন্ত্র করে নেন। কৃারী কাসায়ীর ক্রোতে এসেছে “হাল তাস্তাতিয়ু রব্বুকা ।' সম্বোধনটি করা হয়েছে হজরত উঈসাকে ৷ অর্থাৎ এখানে বক্তব্য হচ্ছে__ হে ঈসা, আপনার প্রভুর কাছে এই আবেদন জানাবেন আপনার জন্য এ রকম আবেদন জানাতে কোনো প্রতিবন্ধকতা নেই এবং আপনার প্রভু আপনার আবেদন গ্রহণ করবেন। হজরত আলী, হজরত আয়েশা, হজরত ইব্নে আব্বাস এবং মুজাহিদ এই উচ্চারণরীতিটিকেই গ্রহণ করেছেন। হাকেম এবং হজরত মুআজ ইবনে জাবালও এই ক্রোতের সমর্থক। এই উচ্চারণরীতি অনুসারে “ইয়াস্তাতিয়ু' অর্থ হয় “ইয়াতিযু।' হজরত আয়েশা বর্ণনা করেছেন, হাওয়ারীগণ আল্লাহতায়ালার মহান মর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। তাই “আল্লাহ্্পাক কি সক্ষম" কথাটির মাধ্যমে তারা আল্লাহ্র সক্ষমতা এবং হজরত উঈসার যোগ্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেননি__ এ রকম বলেছেন ইবনে আবী শায়বা, আবু শায়েখ প্রমুখ । হজরত আয়েশার ক্রোতে এসেছে__-তাস্তাতিয়ু রব্বাকা। তিনি ইয়াস্তাতিয়ু রব্বুকা পড়েননি । অর্থাৎ তার ক্রোত অনুসারে অর্থ হয়_ হজরত ঈসা কি তার প্রভুর নিকট (আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণের) আবেদন জানাতে সক্ষম? তিনি (হজরত আয়েশা) ইয়াস্তাতিউ' রব্বুকা উচচারণটিকে ভুল বলেছেন। কোনো কোনো আলেম বলেছেন, এ স্থানে “ইস্তাতায়াত' (সক্ষমতা) এর উদ্দেশ্য হতে পারে__হিকমত ও অভিপ্রায় এর মাধ্যমে সামর্থহীনতার সন্দেহ করা হয়নি। কারণ, আল্লাহতায়ালার অপার ক্ষমতার উপর হাওয়ারীগণের কোনো সন্দেহ ছিলো না। কিন্তু তারা এ কথা জানতো না যে, আল্লাহ্্পাকের হিকমত ও অভিপ্রায় তাদের এহেন আবেদনের অনুকূল কি না। অর্থাৎ আসমান থেকে খাদ্য- পরিপূর্ণ খাঞ্ঝা প্রেরণ আল্লাহতায়ালার পবিত্র ইচ্ছার অনুকূল কিনা । যেমন__ কোনো ব্যক্তি তার সাথীকে বললো, আপনি কি এখন আমার সঙ্গে বাজারে যেতে পারেন? এ রকম কথার মধ্যে বাজারে যাওয়ার শক্তি তার আছে কিনা সে রকম সন্দেহ প্রকাশ পায় না! তাফসীরে মাযহারী/১১২ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।