Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

বয়সে রেসালাতের দায়িত্ব দিয়েছিলেন। তিরিশ মাস যাবৎ তিনি এই মহান দায়িতে নিয়োজিত ছিলেন। তারপর আল্লাহপাক তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন । কোনো কোনো বিজ্ঞজন এমতো উক্তি করেছেন যে, এই আয়াত দ্বারা দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে (মধ্যম বয়সে) হজরত ঈসার কথা যে হুবহু এক রকম তা প্রমাণিত হয় না। বরং বলা যেতে পারে, ওই দুই অবস্থায় কথার মধ্যে রয়েছে গতীর সম্পর্ক । তাই ওই দুই বয়সের এক রকম কথার উল্লেখ করে এ কথা বলা যেতে পারে না যে, তার পরিণত বয়সের কথা হবে আকাশ থেকে নেমে আসার পর। *তোমাকে কিতাব, হিকমত, তওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম ।' এ কথাটির সম্পর্ক রয়েছে 'পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছিলাম" কথাটির সঙ্গে । অর্থাৎ হজরত জিবরাইলের মাধ্যমে আল্লাহপাক দিয়েছিলেন কিতাব, হিকমত, তওরাত ও ইঞ্জিলের শিক্ষা। এরপর উল্লেখিত হয়েছে হজরত ঈসার প্রতি প্রদত্ত আরো কয়েকটি অলৌকিক নিদর্শনের কথা । যেমন “তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং ওতে ফুৎকার দিতে, ফলে আমার নির্দেশক্রমে তা জীবিত পাখি হয়ে যেতো; জন্ান্ধ ও কুষ্ঠ ব্যাধিধ্স্তকে তুমি আমার নির্দেশক্রমে নিরাময় করতে এবং আমার নির্দেশক্রমে তুমি মৃতকে জীবিত করতে ।' “আমি তোমা হতে বনী ইসরাইলকে নিবৃত্ত রেখেছিলাম ।' এ কথার অর্থ তোমার অলৌকিক নিদর্শনসমূহ দর্শনে হিংসার অনলে দদ্ধীভূত যে সকল ইহুদী তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলো, তাদের জিঘাংসা ও হিংসানল থেকে আমি তোমাকে নিরাপদ রেখেছিলাম । তাদেরকে নিরাশায় নিমজ্জিত করে আমি তোমাকে উঠিয়ে নিয়েছিলাম আকাশে । সত্য-প্রত্যাখ্যানকারীরা নবী রসুলগণের সুস্পষ্ট নিদর্শন (মোজেজা) অস্বীকার করে থাকে । কেউ কেউ অবজ্ঞা ভরে বলে, এটা তো স্পষ্ট যাদু। অভিশপ্ত ইহুদীরাও হজরত ঈসার অলৌকিক নিদর্শনসমূহকে মূল্যহীন মনে করেছিলো । সে কথাই আয়াতের শেষে উল্লেখিত হয়েছে এভাবে__ “তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে, তখন তাদের মধ্যে যারা সত্য-প্রত্যাখ্যানকারী তারা বলেছিলো, এটা তো স্পষ্ট যাদু!" 'ইন্লা সিহ্রুম্‌ মুবিন' অর্থ__এটা তো স্পষ্ট যাদু। কারী হামজা ও ক্বারী কাসায়ী সুরা হুদ এবং সুরা সফে উল্লেখিত “ইল্লা সিহ্রুন' শব্দটিকে পড়েছেন “ইল্লা সাহিরুন' । আলোচ্য আয়াতে 'সিহরুন' বা “সাহিরুন' এর সম্পর্ক হজরত ঈসার সঙ্গে । আর সুরা হুদের 'সিহ্রুন' বা যাদুর সম্পর্ক রয়েছে রসুল পাক স. এর সঙ্গে । তাফসীরে মাযহারী/১১০ ॥||.11100119,.001

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।