কথা বলিতে; তোমাকে কিতাব, হিকমত, তওরাত ও ইঞ্জিল শিক্ষা দিয়াছিলাম; তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখী সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুৎকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে উহা পাখী হইয়া যাইত; জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তৃমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে; আমি তোমা হইতে বনী-ইস্রাইলকে নিবৃত্ত রাখিয়াছিলাম। তুমি যখন তাহাদিগের নিকট স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে তখন জহাদিগের মধ্যে যাহারা সত্য-প্রত্যাখ্যান করিয়াছিল তাহারা বলিয়াছিল, “ইহা তো স্পষ্ট যাদু! এই আয়াতের “আল্লাহ্ বলবেন" কথাটির সংযোগ রয়েছে পূর্ববর্তী আয়াতের “তোমরা কি সাড়া পেয়েছিলে?' কথাটির সঙ্গে! অবাধ্য উম্মতদেরকে তিরস্কারের উদ্দেশ্যে তাদের প্রতি প্রেরিত নবী রসুলদেরকে আল্লাহপাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন “তোমরা কি সাড়া পেয়েছিলে? ওই অবাধ্যদের কেউ কেউ তাদের আপনাপন নবী রসুলদের মাধ্যমে প্রকাশিত মোজেজাসমূহকে অস্বীকার করেছিলো । কেউ কেউ বলেছিলো, ওগুলো তো যাদু । আবার কেউ কেউ মোজেজা দর্শনে অতি অভিভূত হয়ে নবী রসুলগণকে উপাস্য ভেবে নিয়েছিলো । আল্লাহপাক তাই ওই অলৌকিক নিদর্শনসমূহের উল্লেখ করে কিয়ামতের দিন ঈসার প্রতি প্রদত্ত অলৌকিক নিদর্শনসমূহের কথা৷ আয়াতের বক্তব্য শুরু হয়েছে এভাবে___আল্লাহ্ বলবেন, হে মরিয়ম তনয় ঈসা! তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগৃহ স্মরণ করোঃ পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম । অনুগহ বুঝাতে এখানে 'নি' মাতি' শব্দটি ব্যবহৃত হয়েছে । শব্দটি এক বচন। কিন্তু এর অর্থ হবে বহু বচনের । অর্থাৎ এখানে অনুগ্রহ অর্থ হবে অনুগ্রহরাজি ৷ “তোমার জননী" অর্থ হজরত ঈসার মাতা হজরত মরিয়ম । আল্লাহপাক তাকে পবিত্র করেছেন এবং রমণীকুলের মধ্যে অনন্যসাধারণ মর্যাদা দান করেছেন। হাসান বলেছেন, এখানে “অনুগ্রহ স্মরণ করো' কথাটির অর্থ অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো । “পবিত্র আত্মা" (রুহুল কুদুস্) অর্থ হজরত জিবরাইল। “এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলতে ।'___ এ কথার অর্থ যখন তুমি দুপ্ধীপোষ্য শিশু, তখনও তুমি পূর্ণ ও পরিণত মানুষের মতো বিজ্ঞজনোচিত কথা বলেছো । কেউ কেউ বলেছেন, পরিণত বয়সে পৌছার আগেই আল্লাহপাক হজরত ঈসাকে আকাশে উঠিয়ে নিয়েছেন । হবে তখনই যখন তিনি পুনরায় আকাশ থেকে নেমে আসবেন। তাফসীরে মাযহারী/১০৯ ॥||.011100119,.001
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।