“ওয়াস্মাযু' (এবং শ্রবণ করো) এর সঙ্গে। এভাবে অর্থ হবে শ্রবণ করো কিয়ামতের দিবসের সংবাদ-__ যে দিবসে আল্লাহ্ রসুলদেরকে একত্র করবেন। “এবং জিজ্ঞাসা করবেন, তোমরা কি সাড়া পেয়েছিলে? এ কথার অর্থ__আল্লাহ্পাক তার রসুলগণকে সেদিন মৃদু তিরস্কার করে এ রকম প্রশ্ন করবেন! ওই সকল রসুলগণের অবাধ্য উম্মতদেরকে লক্ষ্য করেই আল্লাহপাক এ রকম বলবেন। এ রকম প্রশ্ন উল্লেখ করা হয়েছে অন্য আয়াতেও । যেমন-_মৃত্তিকায় জীবন্ত প্রোথিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে?' এ রকম প্রশ্ন করা হবে মৃত্তিকা প্রোথিত কন্যা সন্তানকে অভিযুক্ত করার জন্য নয় । হত্যাকারীই এখানে অভিযোগের লক্ষ্য | তেমনি “তোমরা কি সাড়া পেয়েছিলে' প্রশ্নটির মাধ্যমে রসুলগণের অবাধ্য উম্মতের প্রতি বর্ধিত হবে আল্লাহ্পাকের প্রবল ক্রোধ। ওই ক্রোধদীর্ণ ভয়াবহ দিবসে আল্লাহ্পাকের প্রিয় রসুলগণও হতবিহ্বল হয়ে পড়বেন। আল্লাহ্পাকের জালাল (রোষ) দর্শনে তাই তারা তখন বলে উঠবেন, “আমাদেরতো কোনো জ্ঞান নেই।" হজরত ইবনে আব্বাস, হাসান, মুজাহিদ এবং সুদ্দী বর্ণনা করেছেন, কিয়ামত দিবসের ভয়াবহতা দর্শনে আল্লাহ্র প্রিয় নবী রসুলগণও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। আল্লাহ্্পাকের রোষতপ্ত প্রশ্রের জবাবে তাই তারা তখন বলবেন, আমাদেরতো কোনো জ্ঞান নেই। তারপর যখন তাদের চৈতন্যোদয় হবে, তখন তারা তাদের আপন আপন উম্মত সম্পর্কে যথাসাক্ষ্য প্রদান করবেন। ইবনে জুরাইজ বলেছেন, “আমাদেরতো কোনো জ্ঞান নেই' কথাটির অর্থ __রসুলগণ তখন বলবেন, আমরা জানিনা, আমাদের পৃথিবী পরিত্যাগের পর আমাদের উম্মতের কী পরিণাম হয়েছিলো । তাদের অন্তরের লালিত ধারণা এবং প্রদত্ত ধর্মাদর্শের কতটুকু ক্ষতি বৃদ্ধি তারা করেছে__ সে সম্পর্কে আমরা সত্যিই কিছু জানি না। শেষে বলা হয়েছে __ইন্নাকা আংতা আল্লামুল গুয়ুব' (তুমিই তো অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত)। এ কথার অর্থ__ হে আমাদের আল্লাহ্! আমরা যে সকল বিষয়ে জ্ঞান রাখিনা, সে সকল বিষয়ও আপনার জ্ঞানের অধীন । আমরাতো কেবল ততটুকুই জানি, যতটুকু আপনি আমাদেরকে জানতে দিয়েছেন। কারী আবু বকর এবং কৃারী হামযা পবিত্র কোরআনের সকল স্থানের 'গুয়ুব' শব্দটি পড়েছেন, গিয়ুব (গইন অক্ষরের নিচে যের সহযোগে)। অন্য কারীগণ 'গইন' অক্ষরে পেশ সহযোগে পড়েছেন 'গুয়ুব' (যেমন এখানে লিপিবদ্ধ রয়েছে)। হজরত আনাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন (কিয়ামতের দিন) হাউজে কাওসারের সন্নিকটে কিছু লোক আসতে চেষ্টা করবে । আমিও তাদেরকে চিন্তে পারবো! আমার পিছন দিক থেকে তাদেরকে রূখে দেয়া হবে । তাফসীরে মাযহারী/১০৭ ॥|.011100119,.001
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।