কাধী শোরাইহ বলেছেন, ভ্রমণকালে মুসলমান সাক্ষী না পাওয়া গেলে কাফেরকে সাক্ষী বানানো যাবে। কিন্তু বিধানটি কেবল অসিয়তের ক্ষেত্রে সীমাবদ্ধ । অন্য কোনো ক্ষেত্রে মুসলমানের জন্য কাফেরের সাক্ষ্য সিদ্ধ নয়। ইমাম শা'বী বর্ণনা করেছেন, দাকুকা নামক স্থানে এক ব্যক্তির মৃত্যু সন্নিকটবর্তা হলো। সে তখন অসিয়ত করতে চাইলো । কিন্তু অসী হিসেবে কোনো মুসলমানকে পেলো না। অগত্যা সে দু'জন আহলে কিতাবকে সাক্ষী বানালো । তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ নিয়ে সাক্ষী দু'জন উপস্থিত হলো কুফায় । সেখানে তারা হজরত আবু মুসা আশআরীর দরবারে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সম্পদ হস্তান্তর করলো। হজরত আবু মুসা আশআরী বললেন, রসুলুল্লাহ্ স. এর মহাতিরোধানের পর এ রকম ঘটনা আর ঘটেনি। এরপর তিনি অসী দু'জনকে শপথ করালেন এবং তাদের সাক্ষ্য অনুযারী নির্দেশ কার্যকর করলেন। আমি বলি, আলোচ্য আয়াতকে যদি মুহকাম (সুস্পষ্ট) আয়াত বলে মেনে নেয়া হয়, আর যদি কোনো কারণবশতঃ অমুসলিমের শপথে মিথ্যাচার রয়েছে বলে সন্দেহ হয়, তবে মৃত ব্যক্তির ওয়ারিশদের নিকট থেকে এইমর্মে শপথ গ্রহণ করাতে হবে যে, এই অমুসলিম লোক দু'টি অসত্য সাক্ষ্য দিচ্ছে। সুরা মায়িদা ঃ আয়াত ১০৯ নেনে পু না 01+0452 2 পুরি পভ) পর ত 2202522৩৫৮৩ ৯_৮-৬৩১আনড১1৮৬১৬০৯৪৩০৮০৭শ০১ ০০১১১ ৯১5 0 স্মরণ কর, যে-দিন আল্লাহ রসুলদিগকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন, “তোমরা কি সাড়া পাইয়াছিলে?' তাহারা বলিবে, “'আমাদিগের তো কোন জ্ঞান নাই; তুমিই তো অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত।" “যে দিন আল্লাহ্ রসুলদেরকে একত্র করবেন'__ কথাটির সংযোগ রয়েছে পূর্ববর্তী আয়াতের “সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না” কথাটির সঙ্গে । এভাবে এখানে বক্তব্যটি দীড়াবে এ রকম___ যে দিন (কিয়ামতের দিন) আল্লাহ্ নবীদেরকে একত্র করবেন, সেদিন তিনি সত্যত্যাগী সম্প্রদায়কে জান্নাতের পথ দেখাবেন না। অথবা পূর্বের আয়াতের “ওয়াত্তাকুল্লহ' (আল্লাহকে ভয় করো) কথাটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে “যে দিন আল্লাহ্ রসুলদেরকে একত্র করবেন' কথাটি। যদি তাই হয় তবে অর্থ দাড়াবে এ রকম __ ওই কিয়ামত দিবসকে ভয় করো, যে দিবসে আল্লাহ্ একত্র করবেন রসুলগণকে। কিংবা এর সম্পর্ক রয়েছে তাফসীরে মাযহারী/১০৬ ॥|.11100119,.001
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।