Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতের শানে নুজুলের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টির ব্যাখ্যা করেছি। এভাবে ব্যাখ্যা করলে আয়াতের কোনো বাক্যকে মানসুখ (রহিত) বলার প্রয়োজন হবে না। কেননা উত্তরাধিকারীদের দাবি যদি অসী প্রত্যাখ্যান করে বসে, তবে তার বিরুদ্ধে সত্য শপথের প্রবর্তন হওয়া বাঞ্চুনীয়। অসী যদি মৃত ব্যক্তির নিকট থেকে কোনো সম্পদ ক্রয় করেছে বলে দাবি করে, আর উত্তরাধিকারী বা উত্তরাধিকারীরা যদি তা স্থীকার না করে, তবে উত্তরাধিকারীদেরকেই প্রথমে শপথ করাতে হবে। এটাই আলেমদের নিকট গ্রহণযোগ্য অভিমত। কেননা সুরা মায়িদার কোনো আয়াত রহিত হয়নি । হাসান, দাউদ জাহেরী, এবং ইকরামা এই আয়াতের তাফসীর বর্ণনা করেছেন এরকম হৃত্যুর পূর্বে কেউ যদি অসিয়ত করে যেতে চায়, তবে সে দু'জন লোককে সাক্ষী নির্ধারণ করবে! যেনো তারা যার জন্য অসিয়ত করা হয়েছে, তার পক্ষে বিচারকের সামনে গিয়ে সাক্ষী দিতে পারে। “আমরা তার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করবো না, যদি সে আত্মীয়ও হয়" পূর্ববর্তী আয়াতের (১০৭) এই ৰাক্যটিই এর প্রমাণ । অর্থাৎ সাক্ষী বলবে, যার জন্য অসিয়ত করা হয়েছে সে যদিও আমার নিকটজন, তথাপি আমি কোনো লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত সম্পদের অসিয়তের সাক্ষ্য দিবো না। এ অবস্থায় “তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ লোক'__ পূর্ববর্তী আয়াতের (১০৬) এই বাক্যটির অর্থ হবে দু'জন সাক্ষী মৃত্যুপথযাত্রী অসিয়তকারীর বংশ থেকেও হতে পারবে, আবার অন্য গোত্র থেকেও হতে পারবে। মাসআলাঃ মুসলমানের বিরুদ্ধে কাফেরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। মাসআলাটি সর্বজনসমর্থিত। কিন্ত অধিকাংশ তাফসীরকার_এমন কি হজরত ইবনে আব্বাস, হজরত আবু মুসা আশআরী, হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব, ইব্বাহিম নাখয়ী, সাঈদ ইবনে যোবায়ের, মুজাহিদ এবং উবাইদা এই আয়াতের 'মিনকুম" (তোমাদের মধ্য থেকে) শব্দটির অর্থ করেছেন_ মুসলমানদের মধ্য থেকে এবং “মিন গইরিকুম'€(অন্য লোকদের মধ্য থেকে) শব্দটির অর্থ করেছেন__বিধ্মীদের মধ্য থেকে । তাদের ব্যাখ্যানুযায়ী প্রতীয়মান হয় যে, মুসলমানদের বিষয়ে কাফেরদের সাক্ষ্য গ্রহণযোগ্য । আবার ইব্রাহিম নাখয়ী এবং অন্যান্য আলেমগণ “মিন গইরিকুম' শব্দ সংবলিত আয়াতকে (১০৬) রহিত বলেছেন। তারা আরো বলেছেন, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের জন্য কাফেরের সাক্ষ্য গ্রহণযোগ্য ছিলো । পরে নির্দেশটি রহিত হয়েছে। এখন আর মুসলমান সম্পর্কে কাফেরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। অন্যান্য আলেমের অভিমত হচ্ছে আয়াতের স্পষ্ট বক্তব্যানুসারে মুসলমান সাক্ষী না পাওয়া গেলে কাফেরকে সাক্ষী বানানো সিদ্ধ । তাফসীরে মাযহারী/১০৫ ॥||.011100119,.001

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।