গ্রহণযোগ্য । আর শপথের ক্ষেত্রে আমরা সীমালংঘনকারীও নই। যদি আমরা সত্যবিচ্যুত হই, তবে আমরা অবশ্যই হয়ে যাবো মিথ্যাচারী। এখানে শাহাদাত অর্থ শপথ। অপর এক আয়াতে এসেছে “ফা শাহাদাতু আহাদিহিম আর বাউ' শাহাদাতিম বিল্লাহি ইন্্াহু লামিনাস্ সদিকীন' (তাদের প্রত্যেকের সাক্ষ্য এ রকম হবে যে, সে আল্লাহ্র নামে বার বার শপথ করে বলবে, সে অবশ্যই সত্যবাদী) । বোখারীর বর্ণনায় রয়েছে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর বুদাইল সাহামীর নিকটাত্ীয়ের মধ্যে দু'জন শপথ করার উদ্দেশ্যে দণ্ডায়মান হলো। তিরমিজির বর্ণনায় রয়েছে, হজরত আমর বিন আস এবং তার সঙ্গে একজন বা দু'জন দীড়িয়ে কসম খেলেন। বাগবী লিখেছেন, শপথকারীর নাম ছিলো মতলব বিন ওয়াদায়াহ্ সাহামী । তিনি কসম করেছিলেন আসরের নামাজের পর। পূর্বাহ্নে তার বিরুদ্ধবাদী দুই শপথকারী সম্ভবত এই মর্মে কসম খেয়েছিলো যে, কথিত পাত্রটি বিক্রয় করার কথা আমাদের জানা নেই। এ প্রসঙ্গে হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজি একটি হাদিস সংকলন করেছেন। কিন্তু হাদিস বিশারদগণ সেটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। তামীমে দারী উল্লেখ করেছেন, আদী বিন বাদা এবং আমি ছিলাম খৃষ্টান। বাণিজ্য ব্পদেশে আমরা সিরিয়ায় গমনাগমন করতাম । একবার আমাদের সঙ্গে বনী সাহমের এক মুক্ত ক্রীতদাস কিছু পণ্য সামগ্রী নিয়ে সিরিয়ায় গেলো। তার নাম ছিলো বুদাইল বিন আবী মারিয়াম । সেখানে গিয়ে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো । অসুস্থতা বেড়েই চললো তার। সে বুঝলো, অন্তিম যাত্রার সময় সমুপস্থিত। আমাদেরকে সে এই মর্মে অসিয়ত করলো, তোমরা আমার সম্পদণ্ডলো আমার বাড়ীতে পৌছে দিও । এ কথা বলে সে ঢলে পড়লো মৃত্যুর কোলে । আমরা দেখলাম, তার সম্পদের মধ্যে রয়েছে একটি রূপার পাত্র । পাত্রটি এক হাজার দিরহামে বিক্রয় করে আমরা দু'জন সমানভাগে ভাগ করে নিলাম । বাকী সম্পদণ্ডলো পৌছে দিলাম তার বাড়ীতে । ওগুলোর মধ্যে ছিলো তার সম্পদের একটি লিখিত তালিকা । তালিকাটি দেখে তার স্ত্রী বললো, সব ঠিকই আছে। কিন্তু রূপার পাত্রটি তো নেই। আমরা বললাম, আমরা যা পেয়েছি সবই দিয়ে দিয়েছি। কিন্ত্ব পরে যখন আমি মুসলমান হলাম তখন পাপবোধ জাগ্রত হলো আমার । আমি বুদাইলের স্ত্রীর কাছে গিয়ে প্রকৃত ঘটনা জানালাম এবং পাত্র বিক্রয়ের পাচশত দিরহামও তাকে দিয়ে দিলাম । আরো বললাম, আর পাঁচশত দিরহাম রয়েছে আমার সঙ্গীর কাছে। লোকেরা তখন আমার সেই বাণিজ্যসঙ্গীকে নিয়ে রসুল স. সকাশে উপস্থিত হলো । রসুল স. তার বিরুদ্ধে কোনো সাক্ষী পেলেন না। তাই তিনি আদীকে কসম করতে বললেন। আদী কসম করলো । আইমানিহিম পর্যন্ত (১০৬ থেকে ১০৮ আয়াত পর্যত্ত)। , তাফসীরে মাযহারী/১০৩ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।