Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

যাদের প্রতি সন্দেহ করা হয়েছে তারা নামাজের পর সমবেত জনতার উপস্থিতিতে আল্লাহ্র নামে শপথ করে বলবে, আমরা এই শপথের বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করবো না, যদি সে আত্বীয়ও হয় এবং আমরা আল্লাহ্‌র সাক্ষ্য গোপন করবো না, করলে আমরা হবো পাপীষ্ঠদের অন্তর্ভুক্ত । উত্তরাধিকারীরা সন্দেহ করলেই কেবল অসীছয় জনসমক্ষে এ রকম শপথ বাক্য উচ্চারণ করবে । উত্তরাধিকারীরা সন্দেহ না করলে এ রকম শপথের কোনো প্রয়োজনই নেই। এ রকম শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন কাষী বা বিচারক। 'এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করবো না'_একথার অর্থ, আমরা লোভে পড়ে মিথ্যা শপথ করবো না। আর “যদি সে আত্মীয়ও হয়'__এ কথার অর্থ অসী মৃত ব্যক্তির নিকটজন হওয়া সত্তেও যদি তাকে মৃত ব্যক্তির ওয়ারিশ সন্দেহ করে বসে, তবুও তাকে শপথ করাতে হবে । সন্দেহের ক্ষেত্রে পরিচিত অপরিচিত নির্বিশেষে একই বিধান প্রযোজ্য ৷ “শাহাদাতান্রুহ' অর্থ ওই সাক্ষ্য যা প্রদানের নির্দেশ দিয়েছেন আল্লাহপাক । সাক্ষ্য অর্থ সত্য সাক্ষ্য । নিজের বিরুদ্ধে গেলেও সত্যকে সত্যরূপে প্রকাশ করতে হবে। *শাহাদাতাল্পহ ইন্লা ইজাল্‌ লামিনাল আছিমিন' অর্থ 'আমরা আল্লাহ্‌র সাক্ষ্য গোপন করবো না, করলে আমরা হবো পাপীষ্ঠদের অন্তর্ভুক্ত 1 এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল স. আসরের নামাজ শেষে তামীম ও আদীকে ডেকে মিম্বারের কাছে নিয়ে এসে শপথ করালেন এভাবে__বলো, ওই আল্লাহ্র শপথ যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আমরা বুদাইলের প্রদত্ত সামগ্রী আত্মসাৎ করিনি । এভাবে শপথ করানোর পর রসুল স. তাদেরকে ছেড়ে দিলেন। দীর্ঘ দিন পর আত্মসাৎকৃত একটি পাত্র তাদের কাছে পাওয়া গিয়েছিলো । হজরত ইবনে আব্বাস থেকে, হজরত সাঈদ বিন যোবায়ের বর্ণনা করেছেন, কথিত পাত্রটি পাওয়া গিয়েছিলো মন্কায় । যাদের কাছে পাওয়া গিয়েছিলো তারা বলেছিলো, পাত্রটি আমরা ক্রয় করেছি তামীম ও আদীর কাছ থেকে । সংবাদটি বনী সাহমের নিকট পৌছানো হলো। সে তখন তামীম ও আদীর কাছে গেলো । তামীম ও আদী বললো, আমরা পাত্রটি ক্রয় করেছিলাম বুদাইলের নিকট থেকে। বনী সাহম বললো, তোমরা তো আগেই বলেছিলে যে, বুদাইল কোনো কিছু বিক্রয় করেনি । তখন তারা বললো, বুদাইল যে বিক্রয় করেনি তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আমরা তাই কথাটিকে গোপন করাই উত্তম মনে করেছিলাম । এ কথা শুনে বনী সাহম মহানবী স. এর দরবারে বিষয়টি উত্থাপন করলেন। তখন অবতীর্ণ হলো নিম্নের আয়াত। তাফসীরে মাযহারী/১০১ ॥|.011100119,.001

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।