Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশনাটি শব্দগত দিক থেকে বিজ্ঞপ্তিসচক (জুমলায়ে খবরিয়াহ) । আর অর্থগত দিক থেকে নির্দেশসূচক। বক্তব্য বিষয় এই যে, অসিয়তের সময় দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এ রকমও হতে পারে যে, এখানে “ইছনান" শব্দটি শাহাদাত এর কর্তা (ফায়েল)। শাহাদাত এখানে উদ্দেশ্য এবং এর প্রথমে বিধেয়টি উহ্য রয়েছে। অর্থাৎ মৃত্যু পথ যাত্রী ব্যক্তি যে বিষয়ে অসিয়ত করতে চায়, তার উপর দু'জনকে সাক্ষী হতে হবে। শাহাদাত অর্থ সাক্ষী নির্বাচন। দু'জন লোককে ডেকে নিয়ে তাদের সম্মুখে মুমূর্ষ ব্যক্তি কিছু বলতে পারে৷ আয়াতের বর্ণনাভঙ্গি দৃষ্টে এরকমই বুঝা যায়। যেমন অন্য আয়াতে এসেছে, “ওয়াল ইয়াশহাদ আজাবাহুমা তইফাতুম মিনাল মু'মিনীন (মুমিনদের একটি দল যেনো তাদের শাস্তি প্রত্যক্ষ করে)। সাক্ষী হিসেবে দু'জন লোককে নির্বাচন করার বিষয়টি এচ্ছিক, আবশ্যিক নয়। আলেমগণের একমত্য এই যে, অসিয়ত করার সময় একজন সাক্ষীর উপস্থিতিই যথেষ্ট । “ইজা হাদ্বারা' (যখন উপস্থিত হয়) কথাটি শাহাদাত এর জরফে জামান (কালাধিকরণ কারক)। অর্থাৎ যখন মৃত্যুকাল উপস্থিত হয়। এখানে বক্তব্য বিষয় হচ্ছে, মৃত্যুর সময় অসিয়তকে গুরুত্হীন মনে করে পরিত্যাগ করা যাবে না। মৃত্যুর সময়ই অসিয়তের প্রকৃষ্ট সময়। 'জাওয়া আদলিম্‌ মিনকুম' অর্থ__ তোমাদের মধ্যে দু'জন ন্যায়পরায়ণ লোক । অর্থাৎ মুসলমানদের মধ্যে দু'জন ন্যায়পরায়ণ মুসলমান। ন্যায়পরায়ণতার বিষয়টিকে এখানে অগ্রাধিকার দেয়া হয়েছে। এরপরে বলা হয়েছে, সফররত অবস্থায় মৃত্যুকাল উপস্থিত হলে অমুসলমানদের মধ্যেও দু'জন সাক্ষী নির্বাচন করা যাবে। তখন ওই সাক্ষীদ্বয়কে অসী (যাকে অসিয়ত করা হয়েছে) বানিয়ে সম্পদ দিয়ে দেয়া যাবে। অসীদ্বয় মৃত ব্যক্তির উত্তরাধিকারীদেরকে প্রদত্ত সম্পদ পৌছিয়ে দেবে । এমতোক্ষেত্রে অসীদ্বয় বিশ্বাসভঙ্গ করতে পারে। সম্পদ আত্মসাৎ করতে পারে। অথবা মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা সম্পদ আত্মসাৎ করা হয়েছে বলে সন্দেহও করতে পারে । তাই এর পর বলা হয়েছে, “তোমাদের সন্দেহ হলে নামাজের পর তাদেরকে অপেক্ষমান রাখবে 1 এখানে “মিমবা'দিস্‌ সলাত' (নামাজের পর) অর্থ আসরের নামাজের পর। কেননা আসরের পর অধিক লোক সমাগম হয় । ওই সময় দায়িত্ব আদান প্রদানের নিমিত্তে দিবস ও রজনীর ফেরেশতাবৃন্দও একত্র হয়। কোনো কোনো আলেম বলেছেন, এখানে নামাজের পর অর্থ_যে কোনো ওয়াক্তের নামাজের পর। তাফসীরে মাযহারী/১০০ ॥|.011100119,.00

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।