Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

দশ থেকে সাত'শ গুণ পুণ্যপ্রাপ্তির প্রতিশ্রুতি! আর আবশ্যিক দান তো নিতান্তই লঘু। জমানো সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত, পশুর জাকাত-_ এ সমস্ত তো বৎসরে একবার মাত্র ওয়াজিব হয়। জাকাতকে তো ক্ষতি বলে ভাবাই যায় না। বরং আল্লাহ্তায়ালা দয়া করে দানের হুকুমের মাধ্যমে আমাদেরকে পুণ্য লাভের সুযোগ করে দিয়েছেন। তিনি ভালো করেই জানেন, কারা এই সুযোগ গ্রহণ করে সৌভাগ্যশালী হবে আর কারা হবে না। শেষ কথাটি মূলতঃ কাফেরদের প্রতি হুশিয়ারী । বলা হয়েছে, তিনি তাদেরকে ভালোভাবে জানেন- তাই শাস্তি থেকে অব্যাহতি পাবার উপায় তাদের নেই। সুরা নিসা ঃ আয়াত ৪০ রহ ১৪০4৩ 1ঠ ভুত 5 8250৮ 5৪ পাতিঠু হব দি ৩১০১৯১৬০৮৮৭০৮২৬১০ 84০০৬২৪৯১৪০) পর্চি ৪ ০৩৩ ঠঙ্ছি ০/১৪০১৮৯1এএ [07 আল্লাহ্‌ অণু পরিমাণও জুলুম করেন না এবং অণু পরিমাণ পুণ্যকার্য হইলেও আল্লাহ্‌ উহাকে দ্বিগুণ করেন এবং আল্লাহ্‌ তাহার নিকট হইতে মহাপুরস্কার প্রদান করেন। অণু পরিমাণ বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে “মিছকাল' শব্দটি । মিছকাল শব্দ এসেছে “ছাকলুন' শব্দ থেকে । এর অর্থ ক্ষুদ্র পিপিলীকা অথবা পরিষ্কার রৌদে রাখা ধানের উড়ন্ত ধূলিকণা যার কোনো ওজন হয় না, যা বিন্দু (জাররা) বৎ। এরকম সৃক্ষ্াতিসূন্্ম জুলুম করা থেকে আল্লাহ্‌ পবিত্র । তাই কাফেরদের জন্য যে আযাব প্রস্তুত করে রাখা হয়েছে, তা প্রকৃতপক্ষে জুলুম নয়। বরং তাদেরকে শাস্তিদানই প্রকৃত ইনসাফ (ন্যায়বিচার)। তাদেরকে শাস্তি না দেয়াই বরং জুলুম। কেননা তারা আল্লাহতায়ালার এককতৃ ও ইবাদত বিমুখ হয়েছিলো । পিতা-মাতা, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীর অধিকার পূরণে ছিলো উদাসীন। সুতরাং, তাদেরকে আযাব না দেয়া ন্যায়ানুগতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আযাব হচ্ছে কাফেরদের অধিকার । আর জুলুম হচ্ছে অধিকার বিনষ্ট করার নাম। আল্লাহ্‌ কখনো জুলুম করেন না। বিন্দুপরিমাণও না। আর জুলুম করেন না বলেই তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্গুনাদায়ক আযাব । জুলুমের আর এক অর্থ হচ্ছে, কোনো বস্ত্রকে যথাস্থান থেকে অপসারণ করে অযথার্থ স্থানে স্থাপন করা! অনর্থক নাজায়েয কাজ করা । কিন্তু আল্লাহ্‌র কোনো কাজই অযথার্থ ও অবৈধ নয়। তিনিই সকল কিছুর স্রষ্টা ও প্রভৃ। অন্যায় ছাড়াও যদি তিনি তার সকল সৃষ্টিকে আযাব দেন, তবু তা জুলুম হবে না। অতএব, আল্লাহতায়ালার শানে কোনো কাজই জুলুম হবে না। তাই আয়াতের উদ্দেশ্য এই নয় যে, তার কোনো তাফসীরে মাযহারী/৮ ২ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।