Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

লোক দেখানো দান দৃষণীয়। লোক দেখানোর প্রবৃত্তিকে বলা হয় রিয়া। রিয়াকারীর দানের উদ্দেশ্য থাকে “দানবীর' সুখ্যাতি লাভ করা। অথচ আল্লাহ্‌র সন্তোষ সাধনই হওয়া উচিত ছিলো একমাত্র উদ্দেশ্য । কারণ তিনিই জীবন, সম্পদ ও দান করার সুযোগ করে দিয়েছেন! কৃপণকে যেমন আল্লাহ্‌ ভালোবাসেন না তেমনি ভালোবাসেন না রিয়াকার দানকারীকেও । কার্পণ্য, বাহুল্য ব্যয়, লোক দেখানো ব্যয়--এ সব আল্লাহর নিতান্ত অপছন্দনীয়। এ সকল অপকর্মের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে। আর লোক দেখানো ব্যয় এক ধরনের শিরিক__ গোপন শিরিক (শিরকে খফি)। লোক দেখানো প্রবৃত্তি অবিশ্বাসপ্রসৃত বলেই এখানে বলা হয়েছে, “এবং আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে না।" হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহতায়ালা এরশাদ করেন, আমি শিরিক থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী (আমার শরীক ধারণা করা নিতান্ত নিম্প্রয়োজন)। শিরিকমিশ্রিত আমলকে আমি বাতিল করবো । অন্য বর্ণনায় এসেছে, শিরিকমিশ্রিত আমলের প্রতি তিনি অসন্তুষ্ট হবেন এবং তার আমল হবে তার জন্যই যার জন্য সে আমল করেছে৷ মুসলিম ৷ হজরত মুআজের মারফু বর্ণনায় এসেছে, যৎসামান্য রিয়াও শিরিক। ইমাম সুদ্দী বলেছেন, এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে । কোনো কোনো আলেম বলেছেন, মন্ধার মুশরিক যারা রসুল স. এর প্রতি শক্রতার্থে অর্থ ব্যয় করতো, তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত । শয়তান অত্যন্ত মন্দ সঙ্গী। যে তার বন্ধুত্বকে প্রশ্রয় দিয়েছে সে জঘন্য কাজ করেছে। শেষ বাক্যের মাধ্যমে শয়তানের সাথে হদ্যতা স্থাপন থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে শয়তানানুগত্য। ইঙ্গিতার্থ এই যে, বখিলি, রিয়া ও অন্যান্য অপকর্ম শয়তানের নৈকট্য ও সংসর্গের কারণেই হয়ে থাকে । সুতরাং শয়তানের সঙ্গী হয়ে দোজখযাত্রা সম্পর্কে সাবধান । সুরা নিসা £ আয়াত ৩৯ শর্ট পাতা 5201555055285979552908-7 পক595 ০৬2৪-৪4৩4 03 তাহারা আল্লাহ্‌ ও শেষদিনে বিশ্বাস করিলে এবং আল্লাহ্‌ তাহাদিগকে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কী ক্ষতি হইত? আল্লাহ্‌ তাহাদিগকে ভালভাবে জানেন। যারা আল্লাহকে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে তাদের জন্য ক্ষতিকর বলে কিছু নেই। তারা কৃতজ্ঞ ও অনুগত বলেই আল্লাহ্‌র দেয়া সম্পদ আল্লাহ্‌র পথে ব্যয় করতে কুপ্ঠিত নয়। দান কখনো আর্থিক ক্ষতি নয়। কখনোই নয়। পু তাফসীরে মাযহারী/৮১ ॥|॥11.011100119.001

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।