Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে আমর! এই ইহুদীরা এক আনসার সাহাবীর বাড়ীতে যাওয়া আসা করতো এবং বলতো, তৃমি (তোমার সম্পত্তি ব্যয় কোরো না। আমাদের আশংকা-_ এরকম করলে তুমি দরিদ্র হয়ে যাবে । তখন তোমাকে কেউ দেখবে না। এই বর্ণনাটি ইবনে ইসহাক এবং ইবনে জারীর বিশুদ্ধ সনদের সঙ্গে লিপিবদ্ধ করেছেন। এই আয়াতে কৃপণতা বলতে অর্থ ব্যয়ে কুপণতার কথা বলা হয়েছে। কিন্তু হজরত সাঈদ ইবনে জোবায়ের বলেন, এখানে কার্পণ্য অর্থ এলেম গোপন করা। হজরত ইবনে আব্বাস থেকে আতিয়া আওফীর মাধ্যমে ইবনে আবী হাতেম লিখেছেন, এ আয়াতে ওই সকল লোকের কথা বলা হয়েছে যারা তওরাতে লিপিবদ্ধ রসুলপাক স. এর বৈশিষ্ট্যাবলী গোপন করতো এবং অন্যকে গোপন রাখার পরামর্শ দিতো । এই জ্ঞানকে গোপন করার চেয়ে অধিক বখিলি (কৃপণতা) আর কী হতে পারে? এই বর্ণনাটি দুর্বল। কারণ, আতিয়া আওফী দুর্বল হিসাবে চিহিত। আল্লাহ আপন অনুথহে তাদেরকে যা দান করেছেন (বৈভব অথবা জ্ঞান) তা গোপন করার ফলে তারা অকৃতজ্ঞ হয়েছে। এই অকৃতজ্ঞতা অস্বীকৃতিতুল্য। তাই আল্লাহ্‌ তাদেরকে ভালোবাসেন না। আর তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে চরম লাঞ্কনা। অপমানজনক শাস্তি। তারা আল্লাহর নেয়ামতকে অপমান করেছে বলেই তাদের জন্য নির্ধারণ করা হয়েছে এই অপমানকর আযাব । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, দানশীল ব্যক্তি নৈকট্য লাভ করবে আল্লাহ্‌র, জান্নাতের এবং মানুষের । জাহান্নাম তার কাছ থেকে দূরে সরে যাবে৷ বখিল দূরে থাকবে আল্লাহ্র, বেহেশতের এবং মানুষের । সে হবে দোজখের নিকটবর্তী। আর কৃপণ আবেদ অপেক্ষা মূর্খ দাতা আল্লাহতায়ালার নিকট অধিকতর প্রিয় । তিরমিজি। হজরত আবু সাঈদ খুদরীর মারফু বর্ণনায় এসেছে, ইমানদারদের মধ্যে কৃপণতা ও চরিত্রহীনতা-_-এই মন্দ স্বভাব দু'টো কখনো একত্রিত হবে না। তিরমিজি । হজরত আবু বকর বলেছেন, প্রতারক, বিশৃংখলা সৃষ্টিকারী, কৃপণ এবং দানের পর খোটা দানকারী বেহেশতে প্রবেশ করবে না। তিরমিজি । সুরা নিসা $ আয়াত ৩৮ 7 ১ পু ৫. পা ০ ৯ বতচর্ব পা ১১০ ৯ নি ০ 5 £১৩৩৯০5/-০আ গ5৮৮0০৮55884৩5১1 কত শা 52৮৫ 52 ৫৮৫ ১ ০৮ 280,551. ০4৪৪০০৬৮০৭৮ এ৬০১৯১৪৪১% ৮] এবং যাহারা মানুষকে দেখাইবার জন্য তাহাদের ধন-সম্পদ ব্যয় করে এবং আল্লাহ্‌ ও শেষদিনে বিশ্বাস করে না আল্লাহ্‌ তাহাদিগকে ভালবাসেন না; এবং শয়তান কাহারও সংগী হইলে সে সংগী কত মন্দ! তাফলীরে মাযহারী/৮০ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।