Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 03
/ ৬০০
📝 লেখা 📖 পিডিএফ

(প্রজ্ঞা) ও ফেরাসাতকে (ভন্ত্দষ্টিকে)। ফলে জ্ঞানের এক পরিপূর্ণ ইশারা নিয়ে গ্রন্থটি ফুটে উঠেছে মহাকালের কালজ কাননে । অনন্য তার বিদ্যাবস্তা, বিশ্লেষণ ক্ষমতা । আধুনিকতা ও আধ্যাত্মিকতার এ এক বিশ্ময়কর মিলনতীর্থ। যেনো প্রতর্কের সতত সংক্ষোভের তরঙ্গে ভাসমান এক অচঞ্চল তরণী-_ পরিত্রাণের, পরিবাজনার, জ্ঞানানুসন্ধানের । তাই তাকে অভিহিত করা হয়েছে এ যুগের কায়হাকী (ইমাম বায়হাকী) বলে। একই সঙ্গে দ্রোহ ও মান্যতা নিয়ে তিনি প্রতিটি আলোচনাকে দিয়েছেন মহাজ্ঞানের বিনম্র প্রসারতা । সে কারণেই এ অনন্যসাধারণ তাফসীর গ্রন্থটি সর্বমহলে সম্মানার্থ। ভাষার আড়াল সরিয়ে প্রজ্ঞার এই অনন্য আকাশকে স্বসমাজে উন্মুক্ত করে দেয়ার জন্যই তাই আমাদের এ সর্বাত্মক প্রচেষ্টা ৷ এই খগুটির অনুবাদ করেছেন এ নগণ্য ফকিরের প্রিয় রূহানী ফরজন্দ মাওলানা মোহাম্মদ মহসীন । অনুবাদকের নেপথ্যে রয়েছে ফকির দরবেশগণের একটি সযতু ও সতর্ক যুথবদ্ধতা । সর্বোপরি রয়েছে আল্লাহ্‌ রব্বুল আলামীনের দগার্র অনুমোদন ও প্রশ্রয় । আমরা তাই বিশ্বাস ও অধ্যবসায় নিয়ে অতিক্রম করে চলেছি সাম্প্রতিকতাকে, সমস্যাসংকুলতাকে । সকল স্তবস্তুতি আল্লাহতায়ালার । আর সকল উৎকৃষ্ট দরূদ শেষতম নবী মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি । তার সকল নবী রসুল ভ্রাতৃবৃন্দের প্রতি । তার পবিত্র পরিজন, বংশধর, সহচরবৃন্দের প্রতি । আমাদের পীর ও মোর্শেদ ইমামুল আউলিয়া শায়েখ হাকিম আবদুল হাকিম রহ. সহ সকল আউলিয়া সম্প্রদায়ের প্রতি ৷ আমিন । দিল্লীর নাদওয়াতুল মুসান্িফিনের পরিচালক মাওলানা আবদুদ্‌ দাঈম কৃত উর্দূ অনুবাদ থেকে । আর আয়াতের বাংলা তরজমাটি আমরা নিয়েছি ইসলামিক ফাউণ্ডেশনের কুরআনুল করীম থেকে । তরজমাটি আমাদের বিবেচনায় সুন্দর ৷ এর জন্য ইসলামিক ফাউণ্ডেশনের প্রতি আমরা কৃতজ্ঞ ৷ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, আর্থিক ও শারীরিকভাবে যারা এ মহতী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে জড়িয়েছেন__ তাদেরকে আল্লাহপাক দ্বীন দুনিয়ার কল্যাণ দান করুন। তাদের পরলোকগত মাতা-পিতাকে আল্লাহ্‌পাক বিনা হিসাবে জান্নাতবাসী করুন! আমিন। আল্লাহুম্মা আমিন। বিদগ্ধ পাঠক সমাজের প্রতি অনুরোধ জ্ঞাপন করি, ক্রটি-বিচ্যুতি দৃষ্টিতে এলে জানাবেন__ যাতে আমরা সংশোধনের সুযোগ লাভ করে ধন্য ও কৃতজ্ঞ হই। ওয়াস্সালাম । মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদেদিয়া ভুইগড়, নারায়ণগঞ্জ । ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।